সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 জাতীয়জাতীয়

বিতর্কিত নির্বাচনের দায়িত্বে থাকা ৩২ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন জেলা প্রশাসকসহ ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

আহনাফ আদনান
আহনাফ আদনান
বিতর্কিত নির্বাচনের দায়িত্বে থাকা ৩২ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
ছবি -সংগৃহীত

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দায়িত্ব পালন করা তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকা ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা সর্বশেষ জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যুগ্ম সচিব পদমর্যাদায় কর্মরত ছিলেন।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্তের কথা জানায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে। জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে সরকার মনে করায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী তারা অবসর-সংক্রান্ত সব সুবিধা পাবেন।

অবসরে পাঠানো কর্মকর্তারা ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

তাদের মধ্যে রয়েছেন পটুয়াখালীর মো. মতিউল ইসলাম চৌধুরী, ভোলার মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, বরিশালের এস এম অজিয়র রহমান, ফেনীর ওয়াহেদুজ্জামান, খাগড়াছড়ির মো. শহীদুল ইসলাম, ঝিনাইদহের সরোজ কুমার নাথ, পাবনার মো. জসিম উদ্দিন, সুনামগঞ্জের মোহাম্মদ আব্দুল আহাদ, কক্সবাজারের মো. কামাল হোসেন, রাঙামাটির এ কে এম মামুনুর রশিদ, লক্ষ্মীপুরের অঞ্জন চন্দ্র পাল, চট্টগ্রামের মোহাম্মদ ইলিয়াস হোসেন, ময়মনসিংহের মো. মিজানুর রহমান, এ জেড এম নুরুল হক, শরীয়তপুরের কাজী আবু তাহের, নাটোরের মো. শাহরিয়ার, বান্দরবানের মোহাম্মদ দাউদুল ইসলাম, নেত্রকোনার মঈনউল ইসলাম, কুষ্টিয়ার মো. আসলাম হোসেন, কুমিল্লার আবুল ফজল মীর, চাঁদপুরের মো. মাজেদুর রহমান খান, মানিকগঞ্জের এস এম ফেরদৌস, চুয়াডাঙ্গার গোপাল চন্দ্র দাশ, নীলফামারীর নাজিয়া শিরিন, কুড়িগ্রামের মোছা. সুলতানা পারভীন, শেরপুরের আনারকলি মাহবুব, খুলনার মো. হেলাল হোসেন, নরসিংদীর সৈয়দা ফারহানা কাউনাইন, কিশোরগঞ্জের মো. সারওয়ার মোর্শেদ চৌধুরী, হবিগঞ্জের মাহমুদুল কবির মুরাদ, মো. আলী আকবর এবং রাজশাহীর এস এম আব্দুল কাদের।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাধ্যতামূলক অবসরে যাওয়া এসব কর্মকর্তা এতদিন যুগ্ম সচিব পদে ওএসডি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিষয় : ৩২ কর্মকর্তা বাধ্যতামূলক অবসর

কাল মহাকাল

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বিতর্কিত নির্বাচনের দায়িত্বে থাকা ৩২ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত