জন দুর্ভোগ
কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে সক্রিয় হয়ে উঠেছে অজ্ঞানপার্টির সদস্যরা। এ চক্রের খপ্পরে পড়ে প্রাণ হারিয়েছেন আবুল কালাম ভুঁইয়া (৫৫) নামের এক ব্যক্তি। পারিবারিক সূত্রে জানা যায়, উত্তরা থেকে খিলক্ষেত যাওয়ার পথে অজ্ঞানপার্টির নির্মমতার নিষ্ঠুর শিকার হন তিনি। সংশ্লিষ্ট থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো যাত্রী বা পথচারীর বেশে থাকা অজ্ঞানপার্টির সদস্যরা তাকে কোনো খাবারের সাথে বিষাক্ত ও নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তার সর্বস্ব লুট করে নিয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।আবুল কালাম ভোলার মনপুরা উপজেলার কুলাগাজীর তালুক গ্রামের বাসিন্দা।
ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে কোরবানির পশুর হাট ও বিভিন্ন রুটে ঘরমুখো মানুষের ঢল নামে। এই সুযোগটিই কাজে লাগায় অপরাধী চক্রগুলো। সাধারণ মানুষকে চেতনানাশক স্প্রে বা খাবারের মাধ্যমে অচেতন করে সর্বস্ব লুটে নেওয়াই এদের প্রধান টার্গেট। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও খোদ রাজধানীর ব্যস্ততম এলাকাগুলোতে একের পর এক এমন ঘটনা সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন ঘটনা এড়াতে পরামর্শ দিয়েছেন যে,
ঈদে ভ্রমণের সময় অপরিচিত কারও দেওয়া খাবার বা পানীয় গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে বাস বা ট্রেনে অপরিচিত সহযাত্রীর সাথে খাবার শেয়ার কর যাবে না । মূল্যবান মালামাল বা বড় অংকের টাকা নিজ হেফাজতে একা বহন করা থেকে বিরত থাকতে হবে।
বিষয় : সচেতনতা অজ্ঞানপার্টী
2.png)
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬