জাতীয়
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলকারী ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশার ব্যবস্থাপনায় শিগগিরই একটি সুস্পষ্ট নীতিমালা ঘোষণা করবে সরকার। এ লক্ষ্যে এসব যানবাহনের পরিচালনা, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (১৩ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৩তম কার্যদিবসে সংরক্ষিত নারী সংসদ সদস্য শওকত আরা আক্তারের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
শেখ রবিউল আলম বলেন, রাজধানী ঢাকায় সমন্বিত মাল্টি-মোডাল পরিবহনব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে ব্যাটারিচালিত যানবাহন কীভাবে কার্যকরভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা যায়, তা নিয়ে সরকার কাজ করছে। নীতিমালা চূড়ান্ত হলে সরকার ও স্থানীয় প্রশাসন সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
এর আগে কার্যপ্রণালির ৭১ বিধিতে দেওয়া এক নোটিশে শওকত আরা আক্তার পরিবহন খাতে কার্বন নিঃসরণ কমাতে ধাপে ধাপে গণপরিবহনকে পরিবেশবান্ধব জ্বালানিচালিত ব্যবস্থায় রূপান্তরের প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, দেশের মোট কার্বন নিঃসরণে পরিবহন খাতের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। তাই জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে বিদ্যুৎ, সিএনজি, এলএনজি, বায়োডিজেল, বায়োগ্যাস, সবুজ হাইড্রোজেন ও ইথানলভিত্তিক জ্বালানির ব্যবহার বাড়ানো প্রয়োজন।
সম্পূরক প্রশ্নে তিনি ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক বন্ধ করার পরিবর্তে সেগুলোর মানোন্নয়ন, চালকদের প্রশিক্ষণ এবং একটি নির্দিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের আওতায় এনে সড়কে শৃঙ্খলা নিশ্চিত করার বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চান।
জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, রাজধানীতে ব্যাটারিচালিত যানবাহনের নিয়ন্ত্রণের দায়িত্ব মূলত সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগের ওপর রয়েছে। তবে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে একটি নীতিগত কাঠামো তৈরির কাজ এগিয়ে চলছে এবং অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হবে।
বিষয় : ব্যাটারি চালিত রিক্সা নীতিমালা
2.png)
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬