বিনোদন
জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবং তার স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁই ভারতের কলকাতায় হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৫ জুন) রাতে কলকাতার নিউ মার্কেট এলাকার কস্তুরি হোটেলের সামনে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর মঙ্গলবার (১৬ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ ঘটনার বর্ণনা দিয়েছেন। তার ভাষ্যমতে, সোমবার রাত ১০টার দিকে স্ত্রী জুঁইকে নিয়ে হোটেলের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় একদল লোক মোশাররফ করিমকে ঘিরে ফেলে। এ সময় তারা তাকে ‘লাল বদর’ সম্বোধন করে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে এবং অভিনেতার দিকে তেড়ে যায়।
সূত্র অনুযায়ী, পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে হাতাহাতির উপক্রম হয়। তবে ঘটনাস্থলে থাকা স্থানীয় কিছু সচেতন ব্যক্তি ও উপস্থিত লোকজন দ্রুত এগিয়ে এলে হামলাকারীদের হাত থেকে মোশাররফ করিমকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়। তবে এ বিষয়ে অভিনেতা মোশাররফ করিম বা তার স্ত্রী রোবেনা রেজা জুঁইয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ বিষয়ে তাদের কোনো আইনি পদক্ষেপ নেওয়ার তথ্যও তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
2.png)
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬