সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 আইন-কানুনআইন-কানুন

১০ কার্যদিবসে হাইকোর্টে নিষ্পত্তি ৫০ হাজারের বেশি মামলা

প্রধান বিচারপতির নির্দেশনায় পুরোনো মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রমে মাত্র ১০ কার্যদিবসে ৫০ হাজার ২৬৪টি মামলা নিষ্পত্তি করেছে হাইকোর্ট বিভাগ। এর মধ্যে শুধু ক্রিমিনাল মিস মামলাই নিষ্পত্তি হয়েছে ৪৩ হাজার ৩৫৭টি।

সাজিদ রায়হান
সাজিদ রায়হান
১০ কার্যদিবসে হাইকোর্টে নিষ্পত্তি ৫০ হাজারের বেশি মামলা
ছবি -সংগৃহীত

দীর্ঘদিনের মামলাজট কমাতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ উদ্যোগে উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে। মাত্র ১০ কার্যদিবসে পুরোনো ক্রিমিনাল মিস ও রিট মিলিয়ে ৫০ হাজার ২৬৪টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তার দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৩০ জুলাই) হাইকোর্ট বিভাগের ১৪টি ক্রিমিনাল মোশন বেঞ্চে একদিনেই ৭ হাজার ৫৬৫টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে।

এ নিয়ে বিশেষ কার্যক্রম শুরুর পর থেকে ১০ কার্যদিবসে মোট ৪৩ হাজার ৩৫৭টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। একই সময়ে পুরোনো রিট মামলাসহ মোট নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ২৬৪টি।

সুপ্রিম কোর্ট সূত্র জানায়, প্রধান বিচারপতির নির্দেশনায় হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ ও রিট মোশন বেঞ্চে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলাগুলোকে অগ্রাধিকার দিয়ে বিশেষ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলাজট কমানো এবং বিচার ব্যবস্থার কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ৭ মে ২০২৬ থেকে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চের বিচারপতিরা প্রতি সপ্তাহে নির্ধারিত একদিন পুরোনো ক্রিমিনাল মিস ও রিট মামলা শুনানি ও নিষ্পত্তির জন্য বিশেষ কার্যক্রম শুরু করেন।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, পুরোনো মামলা নিষ্পত্তির এই বিশেষ উদ্যোগ ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

বিষয় : হাইকোর্ট মামলা নিষ্পত্তি মামলাজট

কাল মহাকাল

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

১০ কার্যদিবসে হাইকোর্টে নিষ্পত্তি ৫০ হাজারের বেশি মামলা

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

দীর্ঘদিনের মামলাজট কমাতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ উদ্যোগে উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে। মাত্র ১০ কার্যদিবসে পুরোনো ক্রিমিনাল মিস ও রিট মিলিয়ে ৫০ হাজার ২৬৪টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তার দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৩০ জুলাই) হাইকোর্ট বিভাগের ১৪টি ক্রিমিনাল মোশন বেঞ্চে একদিনেই ৭ হাজার ৫৬৫টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে।

এ নিয়ে বিশেষ কার্যক্রম শুরুর পর থেকে ১০ কার্যদিবসে মোট ৪৩ হাজার ৩৫৭টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। একই সময়ে পুরোনো রিট মামলাসহ মোট নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ২৬৪টি।

সুপ্রিম কোর্ট সূত্র জানায়, প্রধান বিচারপতির নির্দেশনায় হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ ও রিট মোশন বেঞ্চে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলাগুলোকে অগ্রাধিকার দিয়ে বিশেষ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলাজট কমানো এবং বিচার ব্যবস্থার কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ৭ মে ২০২৬ থেকে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চের বিচারপতিরা প্রতি সপ্তাহে নির্ধারিত একদিন পুরোনো ক্রিমিনাল মিস ও রিট মামলা শুনানি ও নিষ্পত্তির জন্য বিশেষ কার্যক্রম শুরু করেন।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, পুরোনো মামলা নিষ্পত্তির এই বিশেষ উদ্যোগ ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত