সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 জাতীয়জাতীয়

সিন্ডিকেটের সিদ্ধান্তে ঢাবির তিন শিক্ষক বরখাস্ত, চারজনের দায়িত্ব স্থগিত

বিভিন্ন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি পৃথক অভিযোগে আরও চারজন শিক্ষকের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সুমন শাহরিয়ার
সুমন শাহরিয়ার
সিন্ডিকেটের সিদ্ধান্তে ঢাবির তিন শিক্ষক বরখাস্ত, চারজনের দায়িত্ব স্থগিত
ছবি -সংগৃহীত

বিভিন্ন ধরনের অনিয়ম, নৈতিক স্খলন, অশিক্ষকসুলভ আচরণ, গবেষণা ও নিয়োগে অসঙ্গতি এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষক ও একজন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে আরও চারজন শিক্ষককে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২৮ জুলাই অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিমের বিরুদ্ধে শ্রেণিকক্ষে ও শ্রেণিকক্ষের বাইরে অশিক্ষকসুলভ আচরণ এবং নৈতিক স্খলনসহ বিভিন্ন অভিযোগ ওঠায় তাকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

এ ছাড়া শিক্ষার্থীদের বিভিন্ন ব্যাচের অভিযোগ এবং একটি তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম ও একই বিভাগের অধ্যাপক ড. আফরোজা শেলীকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

অন্যদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাবিরোধী কর্মকাণ্ড, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার, নিষিদ্ধ সংগঠনের পক্ষে অবস্থান গ্রহণ এবং হুমকির অভিযোগে ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মুহিতকে বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকেও বিরত রাখা হয়েছে।

একই ধরনের অভিযোগে ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আবু সারা শামসুর রউফ এবং শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম (রফিক শাহরিয়ার)-কেও সব একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।

এ ছাড়া বিভাগীয় বিভিন্ন অনিয়ম এবং এমফিল ও পিএইচডি গবেষণাপত্রে সাদৃশ্যমূলক চৌর্যবৃত্তির অভিযোগে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিনের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্বও স্থগিত করা হয়েছে।

সিন্ডিকেট সভায় আরও সিদ্ধান্ত হয়, অফিস শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) এ কে এম মাহবুব মুস্তাফাকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হবে।

বিষয় : ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক বরখাস্ত

কাল মহাকাল

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সিন্ডিকেটের সিদ্ধান্তে ঢাবির তিন শিক্ষক বরখাস্ত, চারজনের দায়িত্ব স্থগিত

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত