সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 জাতীয়জাতীয়

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারে আশাবাদ ট্রাম্পের বিশেষ দূতের

বাংলাদেশ সফরের প্রথম দিনেই পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। বৈঠক শেষে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ প্রকাশ করেন তিনি।

জাভেদ চৌধুরী
জাভেদ চৌধুরী
ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারে আশাবাদ ট্রাম্পের বিশেষ দূতের
ছবি -সংগৃহীত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। বাংলাদেশে প্রথম সরকারি সফর শেষে তিনি বলেছেন, ঢাকা ও ওয়াশিংটনের সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণে উভয় পক্ষ ইতিবাচকভাবে কাজ করছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সার্জিও গোর বলেন, বাংলাদেশ সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে একসঙ্গে কাজ করার বিষয়ে উভয় পক্ষের মধ্যে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছান সার্জিও গোর। সন্ধ্যার বৈঠকে দুই দেশের প্রতিনিধিদল অংশ নেয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রতিনিধিদল পর্যায়ের আলোচনা শেষে পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন বিশেষ দূত প্রায় ২০ মিনিট একান্তে বৈঠক করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন দিক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা এবং দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়। উভয় পক্ষই বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে।

সার্জিও গোর বর্তমানে ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের দায়িত্বও দিয়েছেন।

গত জানুয়ারিতে নয়াদিল্লিতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই সার্জিও গোরের প্রথম বাংলাদেশ সফর। তাঁর এ সফরকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও সক্রিয় করার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

কাল মহাকাল

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারে আশাবাদ ট্রাম্পের বিশেষ দূতের

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত