লোকাল ফোকাস
জিন হাজির করে স্বর্ণালঙ্কার দ্বিগুণ করে দেওয়ার কথা বলে সাধারণ মানুষকে প্রতারণার মাধ্যমে সর্বস্বান্ত করা একটি সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ভোলার চরফ্যাশনের দুলারহাট থানা পুলিশ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া কিছু স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার (২৭ জুলাই) বিকেলে চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে চক্রটির সদস্যদের গ্রেফতার করা হয়। তদন্তসংশ্লিষ্ট সূত্র ও ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী, গত ৪ ফেব্রুয়ারি নুরাবাদের মকবুল মুন্সির বাড়িতে ইয়ানুর বেগমের বসতঘরে প্রতারণার ঘটনাটি ঘটে। ওই সময় প্রতারকরা অলৌকিক ক্ষমতার কথা বলে এবং জিনের মাধ্যমে স্বর্ণালঙ্কার দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে স্থানীয় ১৭ নারীর আস্থা অর্জন করে। পরে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মোট ১০ ভরি ১১ আনা স্বর্ণালঙ্কার নিয়ে মুহূর্তেই সেখান থেকে পালিয়ে যায়। লুট হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ ৪৬ হাজার টাকা। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গত ২৭ জুলাই একই এলাকায় নতুন করে প্রতারণার উদ্দেশ্যে এলে ভুক্তভোগীরা তাদের চিনে ফেলেন। পরে স্থানীয়রা কৌশলে চারজনকে আটকে রেখে দুলারহাট থানা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয় এবং গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— নুরাবাদের মৃত আব্দুল লতিফের মেয়ে মোসা. রুমা (৩০), নাগর চৌকিদারের মেয়ে মোসা. মুক্তা (২৬), মৃত আব্দুল লতিফ ফরাজীর ছেলে মো. স্বপন ফরাজী (৫০) এবং তার ছেলে মো. আলামিন (২৬)। পুলিশের ভাষ্য, গ্রেফতারদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি জোড়া স্বর্ণের রুলি, একটি জোড়া স্বর্ণের ঝুমকা এবং নগদ ৫২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে একটি জোড়া রুলির আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা। দুলারহাট থানা সূত্র জানায়, এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে পেনাল কোডের ৪০৬ ও ৪২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আলম চৌধুরি বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। চক্রটির অন্য পলাতক সদস্যদের গ্রেফতার এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া বাকি স্বর্ণালঙ্কার উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বিষয় : চরফ্যাশন স্বর্ণ দ্বিগুণের প্রলোভন
2.png)
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬