লোকাল ফোকাস
ভোলার মনপুরা উপজেলার তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে পুলিশ। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন হাট-বাজারে ধারাবাহিকভাবে মাদকবিরোধী জনসচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে।
মঙ্গলবার ও বুধবার হাজিরহাট ইউনিয়নের চৌমুহনী বাজার এবং ফকিরহাট বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক অংশ নেন।
ক্যাম্পেইনে বক্তব্য দিয়ে ওসি মাজাহারুল ইসলাম বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতি সম্পর্কে সচেতন করা এবং অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
তিনি আরও বলেন, মাদক ব্যবসা, সেবন কিংবা এ ধরনের অপরাধে অর্থায়নের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে স্থানীয়দের সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মনপুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মহিবুল্লাহ ইলিয়াস, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি বিপ্লব ফরাজি এবং যুবদল নেতা আইয়ুব ডাক্তার।
ক্যাম্পেইনে অংশ নেওয়া ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা পুলিশের এ উদ্যোগের প্রশংসা করেন। তারা মাদকমুক্ত মনপুরা গড়ে তুলতে পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।
2.png)
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬