সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 বিনোদনবিনোদন

থালাপতির বিদায়ী সিনেমাতেই বাজিমাত, ৭ দিনেই ২৫৫ কোটি ছুঁল ‘জন নায়াগন’

পূর্ণকালীন রাজনীতিতে যাওয়ার আগে বিজয়ের শেষ চলচ্চিত্র ঘিরে দর্শকদের উচ্ছ্বাস অব্যাহত। প্রথম সপ্তাহেই দেশ-বিদেশ মিলিয়ে ২৫৫ কোটি রুপির বেশি আয় করে শক্ত অবস্থান ধরে রেখেছে সিনেমাটি।

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
থালাপতির বিদায়ী সিনেমাতেই বাজিমাত, ৭ দিনেই ২৫৫ কোটি ছুঁল ‘জন নায়াগন’
ছবি -সংগৃহীত

তামিল সুপারস্টার এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের বিদায়ী চলচ্চিত্র ‘জন নায়াগন’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। সাত দিনের মাথায় দেশীয় ও আন্তর্জাতিক বাজার মিলিয়ে সিনেমাটির আয় ২৫৫ কোটির রুপির গণ্ডি পেরিয়েছে। সপ্তাহের মাঝামাঝি সময়ে আয় কিছুটা কমলেও ব্যবসার ধারাবাহিকতা ধরে রাখতে সক্ষম হয়েছে ছবিটি।

বক্স অফিসভিত্তিক ওয়েবসাইট স্যাকনিলকের তথ্য অনুযায়ী, মুক্তির সপ্তম দিন বুধবার (২৯ জুলাই) ভারতে সিনেমাটির আনুমানিক নেট আয় হয়েছে ৬ কোটি ১০ লাখ রুপি। ফলে দেশটির বাজারে ছবিটির মোট নেট সংগ্রহ দাঁড়িয়েছে ১৪৯ কোটি ৫০ লাখ রুপিতে। একই সময়ে ভারতের গ্রস আয় পৌঁছেছে ১৭৪ কোটি ৬৩ লাখ রুপিতে। সব মিলিয়ে বিশ্বব্যাপী প্রথম সপ্তাহ শেষে সিনেমাটির মোট আয় প্রায় ২৫৫ কোটি রুপি।

বর্তমানে ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে ১০ হাজার ৩৫৯টি শোতে প্রদর্শিত হচ্ছে ‘জন নায়াগন’। বুধবার তামিল সংস্করণের গড় আসন দখলের হার ছিল ২০ দশমিক ৭৫ শতাংশ। এর মধ্যে সকালবেলার শোগুলোতে ১৬ দশমিক ৬২ শতাংশ, দুপুরে ১৯ দশমিক ২৩ শতাংশ, সন্ধ্যায় ২৪ দশমিক ৩৮ শতাংশ এবং রাতের শোতে ২২ দশমিক ৭৭ শতাংশ আসন পূর্ণ ছিল। সন্ধ্যার প্রদর্শনীগুলোতেই দর্শকের উপস্থিতি সবচেয়ে বেশি ছিল।

রাজনৈতিক আবহে নির্মিত অ্যাকশনধর্মী এই সিনেমার পরিচালনায় রয়েছেন এইচ. ভিনোথ। কেভিএন প্রোডাকশনের ব্যানারে প্রযোজনা করেছেন ভেঙ্কট কে. নারায়ণা। ছবিতে বিজয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পূজা হেগড়ে, মামিথা বাইজু, নাসার, প্রকাশ রাজ, গৌতম বাসুদেব মেনন, নারাইন এবং প্রিয়ামণি।

পূর্ণকালীন রাজনীতিতে মনোযোগ দেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই ‘জন নায়াগন’কে বিজয়ের বিদায়ী চলচ্চিত্র হিসেবে প্রচার করা হয়। সেই আবেগও দর্শকদের আগ্রহ বাড়াতে বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন বক্স অফিস বিশ্লেষকেরা। এখন নজর দ্বিতীয় সপ্তাহান্তের দিকে—প্রথম সপ্তাহের এই গতি ধরে রেখে ছবিটি আর কত দূর যেতে পারে, সেটিই দেখার অপেক্ষা।

বিষয় : থালাপতি বিজয় জন নায়াগন

কাল মহাকাল

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

থালাপতির বিদায়ী সিনেমাতেই বাজিমাত, ৭ দিনেই ২৫৫ কোটি ছুঁল ‘জন নায়াগন’

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত