সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 বিনোদনবিনোদন

আসামের বন্যার্তদের পাশে সালমান খান, তিন ধাপে ত্রাণ সহায়তার ঘোষণা

শুটিংয়ের ব্যস্ততার মাঝেও আসামের বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণ কার্যক্রমে যুক্ত হয়েছেন সালমান খান। খাবার, চিকিৎসাসামগ্রী বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্কুল ও হাসপাতাল পুনর্নির্মাণেও সহায়তার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
আসামের বন্যার্তদের পাশে সালমান খান, তিন ধাপে ত্রাণ সহায়তার ঘোষণা
ছবি -সংগৃহীত

আসামের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। নিজের দাতব্য সংস্থা বিয়িং হিউম্যান এবং সালমান খান ফ্যান ক্লাব (এসকেএফসি) আসাম–এর সহযোগিতায় তিন ধাপে ত্রাণ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম মিডডে অভিনেতার ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বর্তমানে মুম্বাইয়ে নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকলেও সালমান নিয়মিত আসামের ফ্যান ক্লাবের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছেন। ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দিতে তিনি সার্বিক কার্যক্রম তদারকি করছেন।

ত্রাণ কার্যক্রমের প্রথম ধাপে শিবসাগর জেলায় প্রস্তুত খাবারের প্যাকেট বিতরণ শুরু হয়েছে। গুয়াহাটি থেকে পাঠানো এসব প্যাকেটে রাখা হয়েছে বিস্কুট, চিড়া, মুড়ি, গুড়, পাউরুটি, চিজ ও জ্যাম। সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, প্রতিটি পরিবার যেন অন্তত তিন দিনের প্রয়োজনীয় খাবার হাতে পায়, সেটিকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন সালমান খান।

শুধু খাদ্যসামগ্রী নয়, দুর্গত মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তার কথাও বিবেচনায় রাখা হয়েছে। ত্রাণের সঙ্গে বিতরণ করা হচ্ছে স্যানিটারি প্যাড, মশার কয়েল, বিশুদ্ধ পানীয় পানি এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।

আগামী সপ্তাহ থেকে শুরু হবে দ্বিতীয় ধাপের কার্যক্রম। এ পর্যায়ে বন্যাকবলিত মানুষের মধ্যে রেশনসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হবে। এরপর তৃতীয় ধাপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় স্কুল ও হাসপাতাল পুনর্নির্মাণে কাজ করবে বিয়িং হিউম্যান

এদিকে বন্যাদুর্গত মানুষের সহায়তায় তহবিল সংগ্রহেও এগিয়ে এসেছেন আসামের শিল্পীরা। গত ২৫ জুলাই অনুষ্ঠিত এক ইনস্টাগ্রাম লাইভ চ্যারিটি কনসার্টে অংশ নেন জনপ্রিয় সংগীতশিল্পী পাপন। তাঁর সঙ্গে ছিলেন বিশাল দাদলানি, দিব্যা কুমার ও নীলোৎপল বরা। অনুষ্ঠানে তারা দর্শকদের ত্রাণ তহবিলে অনুদান দেওয়ার আহ্বান জানান।

যদিও সাম্প্রতিক দিনগুলোতে আসামের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবু সংকট এখনো পুরোপুরি কাটেনি। সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ৪ লাখ ৪৫ হাজার মানুষ বন্যার প্রভাবে রয়েছেন। এখনো ৬৩১টি গ্রাম পানিতে ডুবে আছে। এ দুর্যোগে প্রাণ হারিয়েছেন ৬৮ জন। পাশাপাশি ৩৭ হাজার হেক্টরের বেশি কৃষিজমি, অসংখ্য ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির মুখে পড়েছে প্রায় ২ লাখ ৫৬ হাজার গবাদিপশুও।

বিষয় : সালমান খান আসামের বন্যা বিয়িং হিউম্যান

কাল মহাকাল

বুধবার, ২৯ জুলাই ২০২৬

আসামের বন্যার্তদের পাশে সালমান খান, তিন ধাপে ত্রাণ সহায়তার ঘোষণা

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত