বিনোদন
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবার হাজির হচ্ছেন একেবারে নতুন পরিচয়ে। অভিনয়ের বাইরে প্রথমবারের মতো গায়ক হিসেবে দর্শকদের সামনে গান পরিবেশন করতে যাচ্ছেন তিনি। আগামী ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’।
অনুষ্ঠানটির ঘোষণা প্রকাশের পরপরই ভক্তদের ব্যাপক সাড়া পেয়েছেন অপূর্ব। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানিয়েছেন, ঘোষণা দেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই যে পরিমাণ ভালোবাসা পেয়েছেন, তা তাঁর প্রত্যাশারও বাইরে ছিল। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, দর্শকদের এই ভালোবাসাই তাঁর নতুন যাত্রাকে আরও অর্থবহ করে তুলেছে।
আয়োজকদের প্রকাশিত পোস্টার অনুযায়ী, দুই ঘণ্টার এই সংগীতানুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়। পুরো আয়োজনজুড়ে গান পরিবেশন করবেন অপূর্ব। কনসার্টের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ ও ৩০০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ হাজার ৩০০ টাকা এবং ৩৭ হাজার টাকার সমান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আসনসংখ্যা সীমিত হওয়ায় আগ্রহীদের দ্রুত টিকিট সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।
পোস্টারে অনুষ্ঠানটিকে ‘ওয়ান নাইট টু রিমেম্বার’ বা স্মরণীয় এক সংগীত সন্ধ্যা হিসেবে উল্লেখ করা হয়েছে। নাটকের পরিচিত মুখ অপূর্বকে এবার গায়ক হিসেবে মঞ্চে দেখতে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শকদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
অভিনয়ে আসার আগে অপূর্বর আগ্রহ ছিল সংগীতেও। ছোটবেলায় প্রকৌশলী হওয়ার স্বপ্ন নিয়ে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করলেও পাশাপাশি গানের চর্চা চালিয়ে গিয়েছিলেন। একসময় সংগীতশিল্পী হওয়ার ইচ্ছাও ছিল তাঁর। তবে সময়ের পরিক্রমায় অভিনয়েই প্রতিষ্ঠিত হন তিনি এবং গত দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের টেলিভিশন নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা হিসেবে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন।
বর্তমানে অপূর্ব যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়ে স্ত্রী শাম্মা দেওয়ান ও সন্তানকে সময় দিচ্ছেন তিনি। সেই সময়েই ভক্তদের জন্য নতুন পরিচয়ে মঞ্চে ওঠার প্রস্তুতি নিচ্ছেন জনপ্রিয় এই অভিনেতা।
2.png)
বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬