সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 জাতীয়জাতীয়

বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে এসে আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। পিজিআরের গার্ড অব অনারের মধ্য দিয়ে তাঁকে স্বাগত জানানো হয়।

রাহাত রাফি
রাহাত রাফি
বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির
ছবি -সংগৃহীত

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে এসে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে তিনি বঙ্গভবনে পৌঁছান এবং সেখান থেকেই রাষ্ট্রপতির দপ্তরের নিয়মিত কার্যক্রমে অংশ নেন।

বঙ্গভবনের প্রধান ফটক-২–এ পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে অভ্যর্থনা জানায়। এরপর পিজিআরের একটি চৌকস দল রাষ্ট্রীয় প্রথা অনুযায়ী তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

আনুষ্ঠানিকতা শেষে অক্টাগনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম।

পরে নিজ কার্যালয়ে গিয়ে বঙ্গভবনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন হাফিজ উদ্দিন আহমদ। এ সময় সামরিক সচিব ও জনবিভাগের সচিব বঙ্গভবনের প্রশাসনিক কার্যক্রম, চলমান দাপ্তরিক বিষয় এবং বিভিন্ন দায়িত্ব সম্পর্কে তাঁকে বিস্তারিত অবহিত করেন।

বিষয় : মেজর হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

কাল মহাকাল

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে এসে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে তিনি বঙ্গভবনে পৌঁছান এবং সেখান থেকেই রাষ্ট্রপতির দপ্তরের নিয়মিত কার্যক্রমে অংশ নেন।

বঙ্গভবনের প্রধান ফটক-২–এ পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে অভ্যর্থনা জানায়। এরপর পিজিআরের একটি চৌকস দল রাষ্ট্রীয় প্রথা অনুযায়ী তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

আনুষ্ঠানিকতা শেষে অক্টাগনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম।

পরে নিজ কার্যালয়ে গিয়ে বঙ্গভবনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন হাফিজ উদ্দিন আহমদ। এ সময় সামরিক সচিব ও জনবিভাগের সচিব বঙ্গভবনের প্রশাসনিক কার্যক্রম, চলমান দাপ্তরিক বিষয় এবং বিভিন্ন দায়িত্ব সম্পর্কে তাঁকে বিস্তারিত অবহিত করেন।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত