সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 আইন-কানুনআইন-কানুন

শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে পরোয়ানা

শাপলা চত্বর হত্যাযজ্ঞের মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা, জেনারেল আজিজ আহমেদ ও বেনজীর আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে।

মাসুদ রানা
মাসুদ রানা
শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে পরোয়ানা
ছবি -সংগৃহীত

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলাটির আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গ্রহণ করে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

সোমবার (২৭ জুলাই) দুপুরে ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ পর্যালোচনা শেষে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেন।

গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ আরও বেশ কয়েকজন। প্রসিকিউশন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছিল।

মামলায় বর্তমানে নয়জন আসামি গ্রেফতার অবস্থায় রয়েছেন। তারা হলেন— সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা এবং মোজাম্মেল বাবু।

এর আগে মামলার বিষয়ে চিফ প্রসিকিউটর জানান, তদন্তে শাপলা চত্বরের ঘটনায় অন্তত ৫৮ জন নিহত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে দিনভর হেফাজতে ইসলামের সমাবেশের পর রাতে শাপলা চত্বরে অবস্থানরত সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। পরে গত ৫ আগস্টের পর এ ঘটনার তদন্তের আবেদন জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে হেফাজতে ইসলাম।

বিষয় : শাপলা হত্যাকাণ্ড গ্রেফতারি পরোয়ানা

কাল মহাকাল

সোমবার, ২৭ জুলাই ২০২৬

শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে পরোয়ানা

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলাটির আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গ্রহণ করে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

সোমবার (২৭ জুলাই) দুপুরে ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ পর্যালোচনা শেষে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেন।

গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ আরও বেশ কয়েকজন। প্রসিকিউশন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছিল।

মামলায় বর্তমানে নয়জন আসামি গ্রেফতার অবস্থায় রয়েছেন। তারা হলেন— সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা এবং মোজাম্মেল বাবু।

এর আগে মামলার বিষয়ে চিফ প্রসিকিউটর জানান, তদন্তে শাপলা চত্বরের ঘটনায় অন্তত ৫৮ জন নিহত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে দিনভর হেফাজতে ইসলামের সমাবেশের পর রাতে শাপলা চত্বরে অবস্থানরত সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। পরে গত ৫ আগস্টের পর এ ঘটনার তদন্তের আবেদন জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে হেফাজতে ইসলাম।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত