আন্তর্জাতিক
বিশ্বের জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালির নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে ওমানের সঙ্গে ধারাবাহিক কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান। তেহরান বলছে, দুই দেশের সাম্প্রতিক বৈঠকে এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং আলোচনা এখনও অব্যাহত রয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, শুক্রবার ও শনিবার তেহরানে ইরান ও ওমানের উপপররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে হরমুজ প্রণালির নিরাপত্তা, নৌযান চলাচল এবং দ্বিপক্ষীয় সমন্বয়ের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, আলোচনার কেন্দ্রবিন্দু ছিল—হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌপরিবহন নিরাপদ রাখা, একই সঙ্গে উপকূলবর্তী দুই দেশের সার্বভৌম অধিকার ও স্বার্থকে সম্মান জানিয়ে এ গুরুত্বপূর্ণ জলপথের কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা।
ইসমাইল বাঘেই বলেন, বৈঠকের পরিবেশ ছিল ইতিবাচক এবং বেশ কয়েকটি বিষয়ে দুই পক্ষের মধ্যে অগ্রগতি হয়েছে। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে কারিগরি বিশেষজ্ঞ ও রাজনৈতিক পর্যায়ে যোগাযোগ এবং মতবিনিময় অব্যাহত রয়েছে।
ইরানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, হরমুজ প্রণালিতে বর্তমানে জাহাজ চলাচলে কোনো ধরনের বিঘ্ন বা নতুন বিধিনিষেধ আরোপ করা হয়নি। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক রুট দিয়ে স্বাভাবিকভাবেই বাণিজ্যিক ও জ্বালানিবাহী জাহাজ চলাচল করছে।
বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই প্রণালি দিয়ে পরিবাহিত হওয়ায় হরমুজ প্রণালির নিরাপত্তা আন্তর্জাতিক অর্থনীতি ও জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। ফলে এ জলপথের স্থিতিশীলতা নিশ্চিত করতে ইরান-ওমানের চলমান সংলাপ আন্তর্জাতিক অঙ্গনেও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিষয় : হরমুজ প্রণালি ইরান ওমান আলোচনা
2.png)
রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬