সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিবিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

ফেসবুকে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ আনছে মেটা

সাধারণ ব্যবহারকারীদের জন্য নতুন পরিচয় যাচাই ব্যবস্থা চালু করছে মেটা। ভিডিও সেলফির মাধ্যমে পরিচয় নিশ্চিত হলে বিনামূল্যে মিলবে ‘ফেসবুক ভেরিফায়েড’ ব্যাজ।

ফেসবুকে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ আনছে মেটা
ছবি -সংগৃহীত

ফেসবুকে পরিচয় যাচাইয়ের প্রক্রিয়াকে আরও সহজ ও নিরাপদ করতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। এবার সাধারণ ব্যবহারকারীরাও কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি ছাড়াই ‘ফেসবুক ভেরিফায়েড’ ব্যাজ পাওয়ার সুযোগ পাবেন। এর মাধ্যমে নিশ্চিত করা হবে, সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি একজন বাস্তব ব্যক্তির।

মেটা জানিয়েছে, নতুন এই ভেরিফিকেশন পদ্ধতিতে ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত ভিডিও সেলফি ধারণ করতে হবে। এরপর সেই ভিডিও অ্যাকাউন্টে থাকা প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করা হবে। পুরো প্রক্রিয়াটি কয়েক মিনিটের মধ্যেই শেষ হওয়ার কথা।

তবে এই সুবিধা পেতে কিছু শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে, অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে পরিচালিত হতে হবে এবং প্রতারণা, ভুয়া পরিচয় বা সন্দেহজনক কার্যকলাপের কোনো ইতিহাস থাকা যাবে না। পাশাপাশি পরিচয় যাচাই সফলভাবে সম্পন্ন হতে হবে।

যাচাই শেষ হলে ব্যবহারকারীর প্রোফাইল ছাড়াও মার্কেটপ্লেস, বিভিন্ন গ্রুপ এবং ফেসবুক ডেটিংয়ের মতো সেবায় এই ব্যাজ দৃশ্যমান হবে। ভবিষ্যতে নিউজ ফিডেও এটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মেটা স্পষ্ট করেছে, নতুন ‘ফেসবুক ভেরিফায়েড’ এবং অর্থের বিনিময়ে পাওয়া ‘মেটা ভেরিফায়েড’ এক নয়। নতুন ব্যাজটি কেবল পরিচয় যাচাইয়ের জন্য দেওয়া হবে এবং এটি সম্পূর্ণ বিনামূল্যে। অন্যদিকে ‘মেটা ভেরিফায়েড’ একটি মাসিক সাবস্ক্রিপশনভিত্তিক সেবা, যেখানে নীল টিকের পাশাপাশি অতিরিক্ত গ্রাহক সহায়তা, পরিচয় চুরি থেকে সুরক্ষা এবং আরও কিছু প্রিমিয়াম সুবিধা পাওয়া যায়।

প্রযুক্তি প্রতিষ্ঠানটির ভাষ্য, কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির ফলে ভুয়া ছবি, ভুয়া পরিচয় এবং নকল প্রোফাইল তৈরি করা আগের তুলনায় অনেক সহজ হয়ে গেছে। ফলে অনলাইনে প্রতারণার ঝুঁকিও বেড়েছে। নতুন এই পরিচয় যাচাই ব্যবস্থা ব্যবহারকারীদের বাস্তব ব্যক্তির অ্যাকাউন্ট শনাক্ত করতে সহায়তা করবে।

তবে মেটা সতর্ক করে জানিয়েছে, এই ব্যাজ কোনো ব্যক্তির সততা, চরিত্র বা বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তা নয়। এটি শুধু অ্যাকাউন্টধারীর পরিচয় যাচাই সম্পন্ন হওয়ার একটি নির্দেশক।

প্রথম পর্যায়ে সীমিত কয়েকটি দেশে নতুন ফিচারটি চালু করা হবে। এরপর ধাপে ধাপে বিশ্বের অন্যান্য দেশেও এটি সম্প্রসারণ করা হবে। তবে কোন দেশগুলো শুরুতেই এই সুবিধা পাবে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি মেটা।

বিষয় : ফ্রী ফেসবুক ব্লু টিক

কাল মহাকাল

শনিবার, ২৫ জুলাই ২০২৬

ফেসবুকে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ আনছে মেটা

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত