সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 ঢাকাঢাকা

ঢাকাজুড়ে পুলিশের অভিযানে আটক ৪৪২, মামলা ২৯

রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে শতাধিক মাদক ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এ সময় একজন ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ।

ঢাকাজুড়ে পুলিশের অভিযানে আটক ৪৪২, মামলা ২৯
ছবি -সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ২৯টি মামলা দায়ের করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগে ৩০ জন, ওয়ারীতে ৪৯ জন, মতিঝিলে ৫৪ জন, তেজগাঁওয়ে ৬৭ জন, মিরপুরে সর্বোচ্চ ১১৯ জন, গুলশানে ২৯ জন এবং উত্তরা বিভাগে ৫৬ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) ছয়জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট একজনকে গ্রেফতার করেছে।

অভিযান চলাকালে বিভিন্ন ধরনের আলামত ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ছাতার পোড়া কাপড়, ছাতার বাট ও রডের ভাঙা অংশ, সানলাইট ব্যাটারির অংশ, ৯ ভোল্ট ব্যাটারির খণ্ডিত অংশ, জিআই পাইপের টুকরা, ১২টি বিয়ারিং বল, একটি বোতলের কর্ক, ফুয়েল পেপার, মাথা খোলা একটি গ্যাস লাইট এবং ইয়াবা সেবনের সরঞ্জাম হিসেবে ব্যবহৃত পাইপ।

এ ছাড়া অভিযানে ৪৬টি ইয়াবা ট্যাবলেট, ২১৬ গ্রাম গাঁজা, ১৬টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের ২১টি ক্রেডিট ও ডেবিট কার্ড, ১০টি চেকবই এবং ৪৪৩টি সিমকার্ড জব্দ করা হয়েছে। একই সঙ্গে একজন ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানার আওতায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য উদ্ধার ও সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

বিষয় : দূর্ণীতির মামলায় গ্রেফতার ডিএমপি পুলিশের অভিযান

কাল মহাকাল

শনিবার, ২৫ জুলাই ২০২৬

ঢাকাজুড়ে পুলিশের অভিযানে আটক ৪৪২, মামলা ২৯

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ২৯টি মামলা দায়ের করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগে ৩০ জন, ওয়ারীতে ৪৯ জন, মতিঝিলে ৫৪ জন, তেজগাঁওয়ে ৬৭ জন, মিরপুরে সর্বোচ্চ ১১৯ জন, গুলশানে ২৯ জন এবং উত্তরা বিভাগে ৫৬ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) ছয়জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট একজনকে গ্রেফতার করেছে।

অভিযান চলাকালে বিভিন্ন ধরনের আলামত ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ছাতার পোড়া কাপড়, ছাতার বাট ও রডের ভাঙা অংশ, সানলাইট ব্যাটারির অংশ, ৯ ভোল্ট ব্যাটারির খণ্ডিত অংশ, জিআই পাইপের টুকরা, ১২টি বিয়ারিং বল, একটি বোতলের কর্ক, ফুয়েল পেপার, মাথা খোলা একটি গ্যাস লাইট এবং ইয়াবা সেবনের সরঞ্জাম হিসেবে ব্যবহৃত পাইপ।

এ ছাড়া অভিযানে ৪৬টি ইয়াবা ট্যাবলেট, ২১৬ গ্রাম গাঁজা, ১৬টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের ২১টি ক্রেডিট ও ডেবিট কার্ড, ১০টি চেকবই এবং ৪৪৩টি সিমকার্ড জব্দ করা হয়েছে। একই সঙ্গে একজন ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানার আওতায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য উদ্ধার ও সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত