সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 লোকাল ফোকাসলোকাল ফোকাস

অস্থায়ী রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল

অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় ভোলার লালমোহনে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অস্থায়ী রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
ছবি -সংগৃহীত

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় তার নির্বাচনি এলাকা ভোলার লালমোহনে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন দলীয় নেতাকর্মীরা। এ উপলক্ষে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার সন্ধ্যার পর স্থানীয় বিএনপি কার্যালয়ে মিষ্টি বিতরণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে দলীয় নেতাকর্মীরা একটি আনন্দ মিছিল বের করেন, যা লালমোহন বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, বিএনপি নেতা অধ্যক্ষ ফরিদ উদ্দিন, শফিউল্লাহ হাওলাদার, সোহেল আজীজ শাহিন, জহিরুল ইসলাম সুমন, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল বলেন, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম তার সততা, যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে নিজেকে দেশের একজন মূল্যবান সম্পদ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি বলেন, এমন একজন নেতার অনুসারী হতে পেরে তারা গর্বিত এবং তার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে ভোলাবাসীও গর্ব অনুভব করছে। এ সময় লালমোহন উপজেলা বিএনপির পক্ষ থেকে তার প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

বিষয় : অস্থায়ী রাষ্ট্রপতি আনন্দ মিছিল লালমোহন

কাল মহাকাল

শনিবার, ২৫ জুলাই ২০২৬

অস্থায়ী রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় তার নির্বাচনি এলাকা ভোলার লালমোহনে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন দলীয় নেতাকর্মীরা। এ উপলক্ষে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার সন্ধ্যার পর স্থানীয় বিএনপি কার্যালয়ে মিষ্টি বিতরণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে দলীয় নেতাকর্মীরা একটি আনন্দ মিছিল বের করেন, যা লালমোহন বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, বিএনপি নেতা অধ্যক্ষ ফরিদ উদ্দিন, শফিউল্লাহ হাওলাদার, সোহেল আজীজ শাহিন, জহিরুল ইসলাম সুমন, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল বলেন, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম তার সততা, যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে নিজেকে দেশের একজন মূল্যবান সম্পদ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি বলেন, এমন একজন নেতার অনুসারী হতে পেরে তারা গর্বিত এবং তার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে ভোলাবাসীও গর্ব অনুভব করছে। এ সময় লালমোহন উপজেলা বিএনপির পক্ষ থেকে তার প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত