প্রবাস
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে নির্মাণকাজ করতে গিয়ে বহুতল ভবনের ১০ তলা থেকে পড়ে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি শ্রমিক মিল্লাত হোসেন (৪২)। বুধবার (২২ জুলাই) স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিল্লাত হোসেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের বাসিন্দা। তিনি মৃত আব্দুর রশিদের ছেলে।
মিল্লাতের ভাই মো. শরীফ হোসেন জানান, প্রায় এক দশক আগে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় যান মিল্লাত। সেখানে কুয়ালালামপুরে নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন তিনি। তার পরিবারে স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।
শরীফ হোসেন বলেন, কর্মস্থলে কাজ করার সময় বহুতল ভবনের ১০ তলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মিল্লাতের মৃত্যু হয়। এই খবর পাওয়ার পর থেকেই পরিবারের সদস্যরা শোকে মুহ্যমান।
এ বিষয়ে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান বলেন, ঘটনাটি এখনও আনুষ্ঠানিকভাবে তার জানা নেই। তবে বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। খোঁজ নিয়ে মরদেহ দেশে ফিরিয়ে আনতে পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
এদিকে মিল্লাত হোসেনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের জরুরি ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তার স্বজন ও স্থানীয় এলাকাবাসী।
বিষয় : কুয়ালালামপুর মিল্লাত হোসেন
2.png)
শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬