বিনোদন
ভারতের নিট (এনইইটি) পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দিল্লির যন্তর-মন্তরে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে বলিউড তারকা শাহরুখ খানের নাম। তবে ভাইরাল হওয়া একটি পোস্টের সত্যতা যাচাই করে দেখা গেছে, সেটি শাহরুখের নয়।
সম্প্রতি এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে একটি স্ক্রিনশট দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে শাহরুখ খান একটি বার্তা প্রকাশ করেছেন। পোস্টটিতে বলা হয়, এই আন্দোলন কেবল একটি পরীক্ষার বিরুদ্ধে নয়, বরং স্বচ্ছ, ন্যায্য ও জবাবদিহিমূলক শিক্ষা ব্যবস্থার দাবিতে পরিচালিত হচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করা হয়।
ভাইরাল হওয়া ওই পোস্টে আরও দাবি করা হয়, শিক্ষার্থীদের ন্যায়সংগত দাবিকে গুরুত্ব দিয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়া উচিত। পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি মানসিক ও নৈতিক সমর্থনের কথাও সেখানে লেখা ছিল।
তবে অনুসন্ধানে দেখা যায়, শাহরুখ খানের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে এমন কোনো পোস্ট প্রকাশিত হয়নি। অর্থাৎ, তার নামে প্রচারিত স্ক্রিনশটটি সম্পূর্ণ ভুয়া। জানা গেছে, একজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অভিনেতার নাম ব্যবহার করে পোস্টটি তৈরি করেন। পরে সেটিই বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
বিষয়টি সামনে আসার পর শাহরুখের ভক্তরা ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এ ধরনের ভুয়া পোস্টের সমালোচনা করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, নিট প্রশ্ন ফাঁসের অভিযোগ ঘিরে চলমান আন্দোলন নিয়ে বলিউডের কয়েকজন তারকা প্রকাশ্যে নিজেদের অবস্থান জানালেও শাহরুখ খান এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। ফলে তার নামে ভাইরাল হওয়া পোস্টটির কোনো ভিত্তি নেই বলেই নিশ্চিত হওয়া গেছে।
বিষয় : নিট আন্দোলন শাহরুখের সমর্থন
2.png)
শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬