সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 বিনোদনবিনোদন

ভেনিসে ইতিহাস গড়ল রুবাইয়াতের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অরিজোন্তি প্রতিযোগিতা বিভাগে জায়গা পেল বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। নির্মাতা রুবাইয়াত হোসেনের নতুন এই সাফল্যকে দেশের চলচ্চিত্রের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
ভেনিসে ইতিহাস গড়ল রুবাইয়াতের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
ছবি -সংগৃহীত

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক অরিজোন্তি (হরাইজন) বিভাগে নির্বাচিত হয়ে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশের চলচ্চিত্র। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ প্রথমবারের মতো বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমাকে এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা বিভাগে পৌঁছে দিয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল তিনটায় উৎসবের আনুষ্ঠানিক মনোনয়ন ঘোষণা শুরু হয়। প্রায় ৩টা ৩৫ মিনিটে উৎসবের সভাপতি আলবের্তো বারবেরা অরিজোন্তি বিভাগের নির্বাচিত ছবিগুলোর তালিকায় রুবাইয়াত হোসেনের সিনেমার নাম ঘোষণা করেন। ঘোষণার পরপরই বিষয়টি বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বাংলাদেশের জন্য এটি একেবারেই নতুন অর্জন। এর আগে ২০১০ সালে ইশতিয়াক জিকোর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘৭২০ ডিগ্রিজ’ ভেনিস উৎসবে নির্বাচিত হলেও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ এবারই প্রথম। উল্লেখযোগ্য বিষয় হলো, সেই চলচ্চিত্রের মতো এবারও বাংলাদেশি সহপ্রযোজক হিসেবে রয়েছে রুবাইয়াত হোসেনের প্রতিষ্ঠান খনা টকিজ

‘মেহেরজান’, ‘আন্ডার কনস্ট্রাকশন’ ও ‘মেড ইন বাংলাদেশ’-এর পর এটি রুবাইয়াত হোসেনের চতুর্থ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। হাজারো আবেদন থেকে একাধিক ধাপ পেরিয়ে ভেনিসের চূড়ান্ত তালিকায় জায়গা করে নেওয়াকে তিনি নিজের দীর্ঘ পথচলার বড় স্বীকৃতি হিসেবে দেখছেন।

রুবাইয়াত জানান, সিনেমাটি জমা দেওয়ার কিছুদিন পর আয়োজকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেলেও কোন বিভাগে নির্বাচিত হয়েছে, তা জানানো হয়নি। শেষ পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়েই তিনি জানতে পারেন, ছবিটি অরিজোন্তি বিভাগের জন্য মনোনীত হয়েছে।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’–এর নির্মাতা রুবাইয়াত হোসেন

চলতি বছর ইতালির প্রভাবশালী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ফন্ডাজিওনে প্রাডা থেকে তহবিল পায় ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সেই সময় ছবির প্রথম পর্যায়ের সম্পাদনার কাজ শেষ হয়েছিল। এরপর বিশ্বের গুরুত্বপূর্ণ বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ছবিটি জমা দেওয়া হয়। যদিও মনোনয়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেননি নির্মাতা। কারণ, আগাম তথ্য প্রকাশ অনেক সময় উৎসবের নিয়মের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

ভেনিসে নির্বাচিত হওয়ার অনুভূতি জানাতে গিয়ে রুবাইয়াত বলেন, বাবার মৃত্যুর পর নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা ও মানসিক যাত্রা থেকেই এই চলচ্চিত্রের জন্ম। অসুস্থতার সময়ও তিনি কাজ থামাননি। এমনকি নিজের বাসায়ও ছবির একটি অংশের শুটিং করেছেন। তাঁর ভাষায়, কোনো উৎসবকে লক্ষ্য করে নয়, বরং সম্পূর্ণ স্বাধীনভাবে নিজের বিশ্বাস ও অনুভূতি থেকে সিনেমাটি নির্মাণ করেছেন।

বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এটিকে বড় অগ্রগতি বলেও মনে করেন তিনি। তাঁর আশা, আন্তর্জাতিক অঙ্গনে দেশের সিনেমা আরও শক্ত অবস্থান তৈরি করবে এবং নতুন নির্মাতাদের জন্যও এই সাফল্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

১৯৩২ সালে যাত্রা শুরু করা ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অরিজোন্তি বিভাগ নতুন ভাষা, নতুন নির্মাণশৈলী ও সমকালীন গল্প বলার অভিনব প্রচেষ্টাকে স্বীকৃতি দেয়। এ বছর বিশ্বের বিভিন্ন দেশের হাজারো আবেদন থেকে মাত্র ১৯টি চলচ্চিত্র এই বিভাগে জায়গা পেয়েছে। নির্বাচিত ছবির তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের নির্মাতা অনুপর্ণা রায়ের ‘লাভারস ইন দ্য ব্লু নাইট’-ও।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ একটি মনস্তাত্ত্বিক হররধর্মী সামাজিক চলচ্চিত্র। বিয়ে, সৌন্দর্যচর্চা ও একটি বিউটি পারলারকে কেন্দ্র করে এগিয়েছে এর গল্প। বিয়ের প্রস্তুতির মধ্যে এক তরুণী ধীরে ধীরে এমন এক অদ্ভুত বাস্তবতায় প্রবেশ করে, যেখানে সৌন্দর্য, শরীর, স্মৃতি, ভয় ও সামাজিক চাপ একে অন্যের সঙ্গে মিশে যায়। নারীর অভিজ্ঞতা ও মানসিক জগতকে কেন্দ্র করেই গল্পটি নির্মাণ করেছেন রুবাইয়াত।

সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম। এটি তাঁর অভিনীত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ভেনিসে বিশ্ব প্রিমিয়ার হওয়ার খবরকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি বলে উল্লেখ করেছেন তিনি। ছবিতে আরও অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম এবং মোহাম্মদ বারী।

চলচ্চিত্রটি নির্মাণে আর্থিক সহায়তা দিয়েছে জার্মানির ওয়ার্ল্ড সিনেমা ফান্ড, পর্তুগালের ফিল্ম ইনস্টিটিউট এবং ইউরিমেজেস। বাংলাদেশ, পর্তুগাল, নরওয়ে, জার্মানি ও ফ্রান্সের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটির আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্ব নিয়েছে আলোচিত প্রতিষ্ঠান সিনেমা বুটিক

আগামী ২ সেপ্টেম্বর শুরু হবে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, যা চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। নির্মাতা রুবাইয়াত হোসেন পুরো টিমকে নিয়ে উৎসবের লালগালিচায় উপস্থিত হওয়ার পরিকল্পনা করছেন। এরপর এক বছরের আন্তর্জাতিক উৎসবযাত্রায় বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ প্রদর্শনের লক্ষ্য রয়েছে তাঁর।

বিষয় : দ্য ডিফিকাল্ট ব্রাইড রুবাইয়াত হোসেন ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

কাল মহাকাল

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

ভেনিসে ইতিহাস গড়ল রুবাইয়াতের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত