আইন-কানুন
সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার থাকা সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে ট্রাইব্যুনালে আনার পর হাজতখানায় রাখা হয়।
প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বেলা ১২টার দিকে তাকে আদালতে তোলা হবে। একই সঙ্গে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।
এর আগে মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার সকাল ১০টায় আদালতে হাজির করার নির্দেশ দেন।
পরে এক ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে ওয়ান-ইলেভেনের সময় থেকে প্রায় ১৬ বছর ধরে মোজাফফর হোসেনের যোগাযোগ ছিল। তদন্ত সংস্থার দাবি, বিভিন্ন সময় তাদের কথোপকথন ও সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত পর্যালোচনায় মাসুদ উদ্দিন চৌধুরীর মতোই মানবতাবিরোধী অপরাধে মোজাফফর হোসেনের সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
এই তথ্যের ভিত্তিতেই তাকে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি হিসেবে অন্তর্ভুক্ত করতে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর।
তবে এ বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানা যায়নি। মামলার শুনানি শেষে এ বিষয়ে ট্রাইব্যুনাল আদেশ দেবেন।
বিষয় : মেজর মোজাফফর ট্রাইবুনাল
2.png)
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬