আইন-কানুন
রবিবার (১২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে মোবাইল কোর্টের মামলা দ্রুত নিষ্পত্তি সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা। কমিটির অন্য সদস্যরা হলেন—জনপ্রশাসন প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব। প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে যে, পদবি অনুযায়ী ‘সচিব’ বলতে প্রয়োজনে সিনিয়র সচিবরাও এই কমিটির অন্তর্ভুক্ত হবেন।
কমিটির প্রধান দায়িত্ব হলো মোবাইল কোর্টের সাজার বিরুদ্ধে আসা আপিল, রিভিশন ও রেফারেন্সগুলো কীভাবে দ্রুত নিষ্পত্তি করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা। এছাড়া মোবাইল কোর্ট কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং এই প্রক্রিয়া পরিচালনার জন্য প্রয়োজনীয় উপকরণ ও আনুষঙ্গিক সহায়তা নিশ্চিত করার বিষয়েও কমিটি সুপারিশ প্রণয়ন করবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কমিটির কার্যপরিধি অনুযায়ী প্রয়োজনে তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বিশেষ সভায় আমন্ত্রণ জানাতে পারবে। এই কমিটির সচিবিক সহায়তা প্রদানের দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের ‘জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ’-কে।
কমিটি গঠনের এই আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। আইনি জটিলতা কমিয়ে মোবাইল কোর্টের বিচারিক কার্যক্রমকে আরও স্বচ্ছ ও দ্রুততর করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
2.png)
সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬