সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 রাজনীতিরাজনীতি

না ফেরার দেশে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

৯৪ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। আজ ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

না ফেরার দেশে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার
ছবি -সংগৃহীত

জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। আজ রবিবার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।

বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় বেশ কিছুদিন ধরেই তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে গতকাল শনিবার রাতেই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল হাসপাতালে ছুটে যান এবং তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন।

প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির শীর্ষ নেতারাসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিরা তাঁর প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তাঁরা।

পারিবারিক ও দলীয় সূত্রে জানানো হয়েছে, মরহুমের জানাজা ও দাফনের সময় ও স্থান পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।

কাল মহাকাল

রোববার, ১২ জুলাই ২০২৬

না ফেরার দেশে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। আজ রবিবার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।

বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় বেশ কিছুদিন ধরেই তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে গতকাল শনিবার রাতেই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল হাসপাতালে ছুটে যান এবং তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন।

প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির শীর্ষ নেতারাসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিরা তাঁর প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তাঁরা।

পারিবারিক ও দলীয় সূত্রে জানানো হয়েছে, মরহুমের জানাজা ও দাফনের সময় ও স্থান পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত