রাজধানী
রাজধানীতে গতকাল শনিবার গভীর রাত থেকে আজ রবিবার সকাল পর্যন্ত অবিরাম ভারী বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। সকাল সাতটা পর্যন্ত মুষলধারে এই বৃষ্টিতে তলিয়ে গেছে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও আবাসিক এলাকার অলিগলি। কোথাও হাঁটু আবার কোথাও কোমরসমান পানি জমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
বৃষ্টির কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। সকালে রাজধানীর গ্রিন রোড, তেজতুরী বাজার, পান্থপথ, মণিপুর, বসুন্ধরা আবাসিক এলাকা, ধানমন্ডি ২৭ ও ৩২ নম্বর, মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন সড়কে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে।
শেওড়াপাড়ার বাসিন্দা নজরুল ইসলাম জানান, ভারী বর্ষণে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের শেওড়াপাড়া শাখা-৩ এর সামনের প্রধান সড়ক ও আশপাশের এলাকা হাঁটুপানিতে তলিয়ে গেছে। স্কুলটিতে বর্তমানে অর্ধবার্ষিক পরীক্ষা চলছে। সকালে শিক্ষার্থীদের স্কুলে পাঠানো নিয়ে অভিভাবকরা চরম উদ্বেগের মধ্যে পড়েন। পরে স্কুল কর্তৃপক্ষের কাছে অভিভাবকরা পরীক্ষা স্থগিতের অনুরোধ জানালে, স্কুল শাখাটির আজকের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।
কর্মস্থলে যেতে গিয়ে নগরবাসীকে পোহাতে হয়েছে অবর্ণনীয় দুর্ভোগ। সাংবাদিক অনিন্দ্য সাইমুম জানান, সকাল সাড়ে ৬টার দিকে মোহাম্মদপুর থেকে কারওয়ান বাজারের উদ্দেশ্যে রওনা হওয়ার পর তিনি মোহাম্মদপুর থানার সামনে, ধানমন্ডি ২৭ ও ৩২ এর পেছনে রাস্তায় হাঁটুপানি জমে থাকতে দেখেন। একইভাবে কলাবাগান থেকে কারওয়ান বাজার আসার পথেও গ্রিন রোড ও পান্থপথের রাস্তায় হাঁটু সমান পানি দেখা গেছে। কলাবাগানের ভেতরের রাস্তাগুলোতেও সাধারণত এত পানি জমে না, কিন্তু আজ বৃষ্টির তীব্রতায় সেসব রাস্তাও পানির নিচে তলিয়ে গেছে।
আবহাওয়া অধিদপ্তর ও স্থানীয় পর্যবেক্ষকদের মতে, টানা বর্ষণের ফলে ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তাঘাটের বর্তমান অবস্থায় এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যা নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করেছে। এখন পর্যন্ত বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও, পানি নিষ্কাশন না হওয়ায় নগরীর বিভিন্ন প্রান্তে জনদুর্ভোগ অব্যাহত রয়েছে।
2.png)
রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬