সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 বিশ্বকাপ দামামাবিশ্বকাপ দামামা

কোয়ার্টার ফাইনালে রোমাঞ্চকর লড়াই: অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে আর্জেন্টিনার সঙ্গী ১০ জনের সুইজারল্যান্ড

নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতা। সমতায় ফেরার কিছুক্ষণের মধ্যেই ব্রিল এমবোলো লাল কার্ড দেখায় শেষ ১৮ মিনিট ১০ জন নিয়ে লড়েছে সুইসরা। ম্যাচ এখন গড়িয়েছে অতিরিক্ত ৩০ মিনিটে।

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
কোয়ার্টার ফাইনালে রোমাঞ্চকর লড়াই: অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে আর্জেন্টিনার সঙ্গী ১০ জনের সুইজারল্যান্ড
ছবি -সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে দেখা মিলল হাড্ডাহাড্ডি লড়াইয়ের। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড ১-১ সমতায় থাকায় ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে। এখন জয়ের সন্ধানে দুই দল লড়বে আরও ৩০ মিনিট।

ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিল আর্জেন্টিনা। নবম মিনিটেই সাফল্য পায় তারা। লিওনেল মেসির নেওয়া দারুণ এক কর্নার কিক থেকে হেড করে গোল করেন লিভারপুল মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার। সুইস ডিফেন্ডার ম্যানুয়েল আকানজি বলের নাগাল পেতে ব্যর্থ হওয়ায় আর্জেন্টিনার জন্য গোলের পথ সহজ হয়ে যায়। প্রথমার্ধে এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় আলবিসেলেস্তেরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সুইজারল্যান্ড গোল শোধে মরিয়া হয়ে ওঠে। পঞ্চাশতম মিনিটে গোলের দারুণ সুযোগ তৈরি করেছিলেন এম্বোলো, তবে লিসান্দ্রো মার্তিনেজের চমৎকার ব্লকে তা ব্যর্থ হয়। এরপর এনদোয়ের হেড ও দূরপাল্লার জোরালো শটও আটকে দেন আর্জেন্টাইন গোলরক্ষক মার্তিনেজ।

অবশেষে ৬৭ মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় সুইজারল্যান্ড। রদ্রিগেজের সঙ্গে ওয়ান-টু পাসে বল নিয়ে এনদোয়ে কোণাকুনি শটে আর্জেন্টাইন গোলরক্ষককে পরাস্ত করেন। ১-১ সমতায় ফেরার পর সুইজারল্যান্ডের আত্মবিশ্বাস বাড়ে। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। ৬৯ মিনিটে রেফারি এম্বোলোকে ফাউল করার জন্য লিয়ান্দ্রো পারেদেসকে কার্ড দেখালেও ভিএআর (VAR) দেখে সিদ্ধান্ত পরিবর্তন করেন। সেখানে দেখা যায়, কারো সঙ্গে কারো শারীরিক সংঘর্ষই হয়নি। ফলে ফাউলের অভিনয় করার দায়ে ৭২ মিনিটে ব্রিল এমবোলো দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

ম্যাচের শেষ ১৮ মিনিট ১০ জন নিয়ে খেলতে হয় সুইসদের। এই সুযোগে আর্জেন্টিনা জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। ৯০ মিনিটে নিকো গঞ্জালেজ ও যোগ করা সময়ে মেসির শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। একেবারে শেষ মুহূর্তে মেসির কর্নার থেকে জটলার ভেতর লিসান্দ্রো মার্তিনেজের অ্যাক্রোবেটিক কিকও সুইস গোলরক্ষক কোবেল আটকে দিলে অমীমাংসিতভাবেই শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। এখন অতিরিক্ত সময়ে ১০ জনের সুইজারল্যান্ডকে টেক্কা দিয়ে আর্জেন্টিনা জয় তুলে নিতে পারে, নাকি বড় কোনো অঘটন ঘটে—সেটাই দেখার অপেক্ষা।

বিষয় : অতিরিক্ত সময়

কাল মহাকাল

রোববার, ১২ জুলাই ২০২৬

কোয়ার্টার ফাইনালে রোমাঞ্চকর লড়াই: অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে আর্জেন্টিনার সঙ্গী ১০ জনের সুইজারল্যান্ড

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে দেখা মিলল হাড্ডাহাড্ডি লড়াইয়ের। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড ১-১ সমতায় থাকায় ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে। এখন জয়ের সন্ধানে দুই দল লড়বে আরও ৩০ মিনিট।

ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিল আর্জেন্টিনা। নবম মিনিটেই সাফল্য পায় তারা। লিওনেল মেসির নেওয়া দারুণ এক কর্নার কিক থেকে হেড করে গোল করেন লিভারপুল মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার। সুইস ডিফেন্ডার ম্যানুয়েল আকানজি বলের নাগাল পেতে ব্যর্থ হওয়ায় আর্জেন্টিনার জন্য গোলের পথ সহজ হয়ে যায়। প্রথমার্ধে এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় আলবিসেলেস্তেরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সুইজারল্যান্ড গোল শোধে মরিয়া হয়ে ওঠে। পঞ্চাশতম মিনিটে গোলের দারুণ সুযোগ তৈরি করেছিলেন এম্বোলো, তবে লিসান্দ্রো মার্তিনেজের চমৎকার ব্লকে তা ব্যর্থ হয়। এরপর এনদোয়ের হেড ও দূরপাল্লার জোরালো শটও আটকে দেন আর্জেন্টাইন গোলরক্ষক মার্তিনেজ।

অবশেষে ৬৭ মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় সুইজারল্যান্ড। রদ্রিগেজের সঙ্গে ওয়ান-টু পাসে বল নিয়ে এনদোয়ে কোণাকুনি শটে আর্জেন্টাইন গোলরক্ষককে পরাস্ত করেন। ১-১ সমতায় ফেরার পর সুইজারল্যান্ডের আত্মবিশ্বাস বাড়ে। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। ৬৯ মিনিটে রেফারি এম্বোলোকে ফাউল করার জন্য লিয়ান্দ্রো পারেদেসকে কার্ড দেখালেও ভিএআর (VAR) দেখে সিদ্ধান্ত পরিবর্তন করেন। সেখানে দেখা যায়, কারো সঙ্গে কারো শারীরিক সংঘর্ষই হয়নি। ফলে ফাউলের অভিনয় করার দায়ে ৭২ মিনিটে ব্রিল এমবোলো দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

ম্যাচের শেষ ১৮ মিনিট ১০ জন নিয়ে খেলতে হয় সুইসদের। এই সুযোগে আর্জেন্টিনা জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। ৯০ মিনিটে নিকো গঞ্জালেজ ও যোগ করা সময়ে মেসির শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। একেবারে শেষ মুহূর্তে মেসির কর্নার থেকে জটলার ভেতর লিসান্দ্রো মার্তিনেজের অ্যাক্রোবেটিক কিকও সুইস গোলরক্ষক কোবেল আটকে দিলে অমীমাংসিতভাবেই শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। এখন অতিরিক্ত সময়ে ১০ জনের সুইজারল্যান্ডকে টেক্কা দিয়ে আর্জেন্টিনা জয় তুলে নিতে পারে, নাকি বড় কোনো অঘটন ঘটে—সেটাই দেখার অপেক্ষা।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত