সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 অর্থনীতিঅর্থনীতি

জনস্বার্থ নিশ্চিত করেই আইএমএফের সঙ্গে নতুন প্রোগ্রাম: অর্থমন্ত্রী

জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন কোনো প্রোগ্রাম গ্রহণ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি স্পষ্ট করেছেন, জনগণের স্বার্থ ক্ষুণ্ন করে সরকার কোনোভাবেই আইএমএফের শর্ত মেনে প্রোগ্রামে অংশ নেবে না।

   জনস্বার্থ নিশ্চিত করেই আইএমএফের সঙ্গে নতুন প্রোগ্রাম: অর্থমন্ত্রী
ছবি -সংগৃহীত

রোববার (১২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচির লক্ষ্য ও অন্যান্য সমসাময়িক বিষয়ে কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, “সরকারের মূল লক্ষ্য শুধু আইএমএফের অর্থায়ন পাওয়া নয়, বরং দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা। একটি নির্বাচিত সরকার হিসেবে জনগণ ও দেশের অর্থনীতির স্বার্থ সংরক্ষণই আমাদের প্রধান অগ্রাধিকার।”

তিনি আরও বলেন, “আমরা এমন একটি কর্মসূচির দিকে এগোচ্ছি যেখানে বাংলাদেশের জনগণের স্বার্থ শতভাগ সংরক্ষিত থাকবে।”

ফ্যাসিস্ট সরকারের আমলের আইএমএফ প্রোগ্রাম নিয়ে তীব্র সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, “পূর্ববর্তী সরকারের নেওয়া আইএমএফের প্রোগ্রামটি ছিল সম্পূর্ণ জনস্বার্থবিরোধী। সেই কর্মসূচিতে এমন অনেক শর্ত ছিল, যা একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সরকারের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এজন্যই বর্তমান সরকার সেই প্রোগ্রাম থেকে বেরিয়ে এসেছে।”

সাংবাদিকদের সাথে আলাপের সময় অর্থমন্ত্রী আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভিসা নীতি সংশোধনের কথা তুলে ধরেন। তিনি জানান, দেশের পর্যটন ও বিনিয়োগ বাড়াতে ভিসা নীতিকে আরও সহজ ও আধুনিক করা হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, “ভিসা নীতির এই আধুনিকায়নের ফলে দেশে বিদেশি পর্যটকের আগমন বাড়বে। একইসঙ্গে বিদেশি বিনিয়োগকারীরা আরও সহজে বিনিয়োগ করতে পারবেন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি আস্থা ও গ্রহণযোগ্যতা আরও সুদৃঢ় হবে।”

ব্রিফিংয়ের সময় অর্থমন্ত্রী জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, “ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন একজন সৎ, দক্ষ ও নিষ্ঠাবান রাজনীতিবিদ। জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি অত্যন্ত সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।”

বিষয় : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আইএমএফ

কাল মহাকাল

সোমবার, ১৩ জুলাই ২০২৬

জনস্বার্থ নিশ্চিত করেই আইএমএফের সঙ্গে নতুন প্রোগ্রাম: অর্থমন্ত্রী

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

রোববার (১২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচির লক্ষ্য ও অন্যান্য সমসাময়িক বিষয়ে কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, “সরকারের মূল লক্ষ্য শুধু আইএমএফের অর্থায়ন পাওয়া নয়, বরং দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা। একটি নির্বাচিত সরকার হিসেবে জনগণ ও দেশের অর্থনীতির স্বার্থ সংরক্ষণই আমাদের প্রধান অগ্রাধিকার।”

তিনি আরও বলেন, “আমরা এমন একটি কর্মসূচির দিকে এগোচ্ছি যেখানে বাংলাদেশের জনগণের স্বার্থ শতভাগ সংরক্ষিত থাকবে।”

ফ্যাসিস্ট সরকারের আমলের আইএমএফ প্রোগ্রাম নিয়ে তীব্র সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, “পূর্ববর্তী সরকারের নেওয়া আইএমএফের প্রোগ্রামটি ছিল সম্পূর্ণ জনস্বার্থবিরোধী। সেই কর্মসূচিতে এমন অনেক শর্ত ছিল, যা একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সরকারের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এজন্যই বর্তমান সরকার সেই প্রোগ্রাম থেকে বেরিয়ে এসেছে।”

সাংবাদিকদের সাথে আলাপের সময় অর্থমন্ত্রী আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভিসা নীতি সংশোধনের কথা তুলে ধরেন। তিনি জানান, দেশের পর্যটন ও বিনিয়োগ বাড়াতে ভিসা নীতিকে আরও সহজ ও আধুনিক করা হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, “ভিসা নীতির এই আধুনিকায়নের ফলে দেশে বিদেশি পর্যটকের আগমন বাড়বে। একইসঙ্গে বিদেশি বিনিয়োগকারীরা আরও সহজে বিনিয়োগ করতে পারবেন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি আস্থা ও গ্রহণযোগ্যতা আরও সুদৃঢ় হবে।”

ব্রিফিংয়ের সময় অর্থমন্ত্রী জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, “ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন একজন সৎ, দক্ষ ও নিষ্ঠাবান রাজনীতিবিদ। জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি অত্যন্ত সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।”

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত