সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 অর্থনীতিঅর্থনীতি

বাংলাদেশে বিনিয়োগের এখনই উপযুক্ত সময়: ইতালির রাষ্ট্রদূত

চট্টগ্রামে ইতালীয় প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে ব্যবসায়ীদের কর্মশালা। টেক্সটাইল খাতে আধুনিক প্রযুক্তি সহায়তা ও বিনিয়োগের আগ্রহ প্রকাশ।

বাংলাদেশে বিনিয়োগের এখনই উপযুক্ত সময়: ইতালির রাষ্ট্রদূত
ছবি -সংগৃহীত

বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের জন্য এখন সবচেয়ে অনুকূল পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। তিনি বলেন, বর্তমানে দেশে যে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ রয়েছে, তাতে ইতালীয় উদ্যোক্তাদের জন্য বাংলাদেশে বিনিয়োগের এটাই উপযুক্ত সময়।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ইতালির টেক্সটাইল যন্ত্রপাতি ও প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ীদের এক ব্যবসায়িক কর্মশালায় রাষ্ট্রদূত এসব কথা বলেন। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিআই) আয়োজিত এই কর্মশালায় ইতালির ১১টি এবং বাংলাদেশের ৩১টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

কর্মশালায় রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বাংলাদেশের পোশাকশিল্পের সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন। তিনি বলেন, “বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে পণ্যের বৈচিত্র্য আনা এবং গুণগত মান আরও বাড়ানোর জন্য ইতালীয় কোম্পানিগুলো আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তিগত সহায়তা দিতে প্রস্তুত।” চট্টগ্রামের ভৌগোলিক অবস্থান ও বন্দর সুবিধার কথা উল্লেখ করে তিনি দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক ইতালীয় বিনিয়োগকারীদের স্বাগত জানিয়ে বলেন, “চট্টগ্রামে বর্তমানে বেশ কিছু মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, যার মধ্যে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন, মুক্ত বাণিজ্য অঞ্চল এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর অন্যতম।” তিনি আরও বলেন, এসব প্রকল্প পুরোপুরি চালু হলে আঞ্চলিক সংযোগ, বাণিজ্য ও শিল্পায়নে নতুন সম্ভাবনা তৈরি হবে। এই সুযোগ কাজে লাগিয়ে ইতালীয় কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ইতালির অনারারি কনসাল মির্জা সালমান ইস্পাহানি বলেন, বাংলাদেশের টেক্সটাইল বা বস্ত্রশিল্পে ইতালীয় যন্ত্রপাতির ব্যাপক চাহিদা রয়েছে। এ ধরনের ব্যবসায়িক প্ল্যাটফর্ম দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে প্রযুক্তি ও বাণিজ্যিক সম্পর্ককে আরও সহজ করবে।

কর্মশালায় ইতালিয়ান ট্রেড এজেন্সির প্রতিনিধি আন্তোনিয়েত্তা বাক্কানারি ও সিনজিয়া ক্যাম্পানিলে, চট্টগ্রাম চেম্বারের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি এম এ ছালাম, সাবেক সহসভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, সাবেক পরিচালক এস এম আবু তৈয়ব ও এম মহিউদ্দিন চৌধুরী এবং বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লিং অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মহসিনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয় : ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশে বিনিয়োগ চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি

কাল মহাকাল

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

বাংলাদেশে বিনিয়োগের এখনই উপযুক্ত সময়: ইতালির রাষ্ট্রদূত

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত