সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 জাতীয়জাতীয়

তিন দেশে ২০ দিনের সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

আগামী ১০ থেকে ২৯ জুলাই পর্যন্ত চলা এই সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তুতি ও আসিয়ান ফোরামে অংশ নেবেন তিনি।

তিন দেশে ২০ দিনের সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
ছবি -সংগৃহীত

দেশের কূটনৈতিক কর্মকাণ্ড জোরদার করতে এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণের লক্ষ্যে প্রায় তিন সপ্তাহের লম্বা বিদেশ সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী শুক্রবার (১০ জুলাই) ঢাকা ছেড়ে প্রথমে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা দেবেন তিনি। সব মিলিয়ে প্রায় ২০ দিনের এই সফর শেষে আগামী ৩০ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই দীর্ঘ সফরে পররাষ্ট্রমন্ত্রী মূলত জাতিসংঘ ও আসিয়ানকেন্দ্রিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে ব্যস্ত সময় পার করবেন। নিউইয়র্কে পৌঁছানোর পর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রস্তুতির বিষয়ে উচ্চপর্যায়ের কার্যক্রমে যুক্ত হবেন। আগামী ৮ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এই অধিবেশনের কর্মপদ্ধতি ও আগামী সেপ্টেম্বরের কর্মপরিকল্পনা ঠিক করতে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার ধারাবাহিক বৈঠক হওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্র সফর শেষে ড. খলিলুর রহমান সরাসরি ফিলিপাইনের ম্যানিলায় যাবেন। সেখানে তিনি ৫৯তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের (এএমএম) বৈঠকের উদ্বোধনী পর্বে অংশ নেবেন। এই ম্যানিলা সফরকালে তিনি আসিয়ান রিজিওনাল ফোরাম (এআরএফ), আসিয়ান প্লাস থ্রি এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তির সুবর্ণজয়ন্তীসহ নানা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেবেন। আসিয়ানের এই ফোরামে ভারত, অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরাও উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।

ম্যানিলা সফরকালে পররাষ্ট্রমন্ত্রীর বেশ কিছু দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আসিয়ান রিজিওনাল ফোরামের সাইডলাইনে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী সিনেটর পেনি ওংয়ের সঙ্গে তার বৈঠকের বিষয়টি কূটনৈতিক মহলে বেশ গুরুত্ব পাচ্ছে। এছাড়া মিয়ানমার ইস্যুতে আসিয়ানের পাঁচ-দফা ঐকমত্য বাস্তবায়ন ও আঞ্চলিক নিরাপত্তার মতো স্পর্শকাতর বিষয়েও তিনি আলোচনায় অংশ নেবেন।

ম্যানিলা পর্ব শেষ করে পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপ সফরে যাবেন। সেখানে দ্বিপাক্ষিক আলোচনার পর সফর সম্পন্ন করে তিনি ২৯ জুলাই রওনা হয়ে ৩০ জুলাই দেশে পৌঁছাবেন।

বিষয় : খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী

কাল মহাকাল

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

তিন দেশে ২০ দিনের সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত