জাতীয়
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে আইরিন খানের নিয়োগ আন্তর্জাতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে। তাঁর পারিবারিক পরিচয় অনেকের কাছে কৌতূহলের বিষয় হলেও, আইরিন খানের মূল পরিচিতি বিশ্বজুড়ে মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় তাঁর দীর্ঘ ও কার্যকর লড়াই। ক্যারিয়ারের প্রতিটি ধাপে তিনি নিজেকে প্রমাণ করেছেন অনন্য উচ্চতায়, যা তাঁকে বর্তমান সময়ে বাংলাদেশের জন্য একজন অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী প্রতিনিধি হিসেবে উপস্থাপন করেছে।
অ্যামনেস্টির ইতিহাসে অনন্য অধ্যায়
আইরিন খান বিশ্বখ্যাত মানবাধিকার সংস্থা ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’-এর ইতিহাসে এক অনন্য নাম। তিনি এই সংস্থার প্রথম নারী, প্রথম এশীয় এবং প্রথম মুসলিম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে ইতিহাস গড়েছিলেন। দীর্ঘ সময় ধরে তিনি মানবাধিকার রক্ষার লড়াইয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে নেতৃত্ব দিয়েছেন। ২০২১ সাল থেকে তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের ‘মতপ্রকাশের স্বাধীনতা ও সুরক্ষা’ বিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
শিক্ষা ও প্রাতিষ্ঠানিক নেতৃত্ব
আইরিন খান কেবল মাঠপর্যায়ের কর্মী নন, তিনি একই সাথে একজন দক্ষ শিক্ষাবিদ ও প্রশাসক। উচ্চশিক্ষায় তিনি ম্যঞ্চেস্টার ইউনিভার্সিটি থেকে স্নাতক এবং হার্ভার্ড ল’ স্কুল থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন। কর্মজীবনের একটি দীর্ঘ সময় তিনি নেতৃত্ব দিয়েছেন আন্তর্জাতিক বিভিন্ন শিক্ষা ও নীতি নির্ধারণী প্রতিষ্ঠানে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব স্যালফোর্ড-এর উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নিউ ইয়র্ক স্টেট ইউনিভার্সিটি’র ল স্কুলে ভিজিটিং অধ্যাপক হিসেবে যুক্ত ছিলেন তিনি। এছাড়া রোম-ভিত্তিক আন্তঃসরকারি সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশন (আইডিএলও)-এর মহাপরিচালক হিসেবে ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন তিনি। সেখানেও তিনি ছিলেন সংস্থাটির প্রথম নারী প্রধান।
শরণার্থী সংকটে অনন্য ভূমিকা আইরিন খানের ক্যারিয়ারের বড় একটি অংশ জুড়ে রয়েছে উদ্বাস্তু ও শরণার্থীদের অধিকার রক্ষা। ১৯৮০ সালে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনে (ইউএনএইচসিআর) যোগ দিয়ে তিনি টানা দুই দশক কাজ করেছেন। তিনি কেবল দাপ্তরিক কাজ বা নীতিমালা তৈরির মধ্যেই সীমাবদ্ধ থাকেননি, বরং ভারত, পাকিস্তান এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন শরণার্থী শিবিরে সরাসরি কাজ করেছেন। বিশেষ করে বলকান যুদ্ধ এবং ম্যাসিডোনিয়ার শরণার্থী সংকটের সময় জাতিসংঘ মিশন প্রধান হিসেবে তাঁর সাহসী ও কার্যকর ভূমিকা বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে।
স্বীকৃতি ও সম্মাননা
মানবাধিকার সুরক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আইরিন খানকে বিশ্বজুড়ে সম্মানিত করা হয়েছে। মানবাধিকার রক্ষার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২০০৬ সালে তাঁকে মর্যাদাপূর্ণ ‘সিডনি শান্তি পুরস্কার’ (Sydney Peace Prize) প্রদান করা হয়। এছাড়া অ্যাকাডেমিক ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার এবং আয়ারল্যান্ডের ট্রিনিটি কলেজ ডাবলিনসহ একাধিক বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে।
জাতিসংঘের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য আইরিন খানের মতো একজন অভিজ্ঞ ও হেভিওয়েট প্রোফাইলের ব্যক্তিত্বের অন্তর্ভুক্তি দেশের কূটনীতির জন্য একটি বড় প্রাপ্তি। তাঁর দীর্ঘ অভিজ্ঞতা এবং বিশ্বব্যাপী নেটওয়ার্ক মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
বিষয় : আইরিন খান
2.png)
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬