শিক্ষাঙ্গন
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার (৯ জুলাই) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিনের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
তদন্ত কমিটি পরিচালনার জন্য অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিলকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন—অধিদপ্তরের উপবৃত্তি বিভাগের শিক্ষা অফিসার জিয়াউল কবির সুমন এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রশাসন-২-এর সহকারী পরিচালক মোহাম্মদ রোখসানা হায়দার।
অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ৮ জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল চূড়ান্ত করা হয়। ফলাফল ওয়েবসাইটে আপলোডের জন্য প্রয়োজনীয় লিংক তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে। কর্তৃপক্ষ স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছিল যে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার আগে যেন তা ওয়েবসাইটে আপলোড না করা হয়।
কিন্তু এই নির্দেশনা অমান্য করে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা বিভাগের ৯টি জেলার ফলাফল ওই লিংকসমূহে আপলোড করা হয়। লিংকটি অল্প সময়ের জন্য সচল থাকায় সাধারণ ব্যবহারকারীরা ফলাফল ডাউনলোড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন, যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।
এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণের পেছনে ঠিক কী কারণ ছিল এবং এতে কার গাফিলতি রয়েছে, তা খুঁজে বের করার জন্য এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিষয় : প্রাথমিক বৃত্তি ফল ফাঁস
2.png)
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬