সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 বিনোদনবিনোদন

নিজের স্বাস্থ্য নিয়ে গুঞ্জনের জবাব দিতে গিয়ে উল্টো ভক্তদের প্রশ্ন করলেন সালমান

সামাজিক যোগাযোগমাধ্যমে অসুস্থতা নিয়ে নানা জল্পনার পর ইনস্টাগ্রামে নতুন ছবি প্রকাশ করলেন বলিউড তারকা। এক বাক্যের ক্যাপশনেই শুরু হয়েছে নতুন আলোচনা।

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
নিজের স্বাস্থ্য নিয়ে গুঞ্জনের জবাব দিতে গিয়ে উল্টো ভক্তদের প্রশ্ন করলেন সালমান
ছবি -সংগৃহীত

বলিউড সুপারস্টার সালমান খানকে ঘিরে সাম্প্রতিক স্বাস্থ্য-জল্পনার মধ্যেই ভক্তদের উদ্দেশে নিজের স্বভাবসুলভ রসিক ভঙ্গিতে বার্তা দিলেন তিনি। ইনস্টাগ্রামে নতুন কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আপনাদের শরীর কেমন?’ সংক্ষিপ্ত এই প্রশ্নকে অনেকেই তার শারীরিক অবস্থা নিয়ে চলা গুঞ্জনের পরোক্ষ জবাব হিসেবে দেখছেন।

পোস্টটি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্তদের ভিড় জমে যায়। কেউ মজার ছলে উত্তর দিয়েছেন, কেউ আবার অভিনেতার সুস্বাস্থ্য কামনা করেছেন। অভিনেত্রী মাহি বিজও মন্তব্য করে লেখেন, ‘টু গুড’।

সম্প্রতি মুম্বাইয়ের স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমান খান। সেখানে সংস্থাটির নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি সার্ভার রুম) উদ্বোধনের পাশাপাশি উপকারভোগীদের হাতে নতুন বাড়ির চাবিও তুলে দেন তিনি।

তবে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার চেয়ে বেশি আলোচনার জন্ম দেয় সালমানের শারীরিক উপস্থিতি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে অনেকেরই মনে হয়েছে, আগের তুলনায় তাকে অনেক বেশি রোগা, ক্লান্ত ও অবসন্ন দেখাচ্ছিল।

এরপর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। একজন লিখেছেন, ‘তাকে অসুস্থ লাগছে। সৃষ্টিকর্তা তাকে সুস্থ রাখুন।’ আরেকজনের মন্তব্য, ‘আমার নায়ক বুড়িয়ে যাচ্ছেন।’ কেউ জানতে চেয়েছেন, ‘ভাইজানের কী হয়েছে?’ আবার কেউ আশঙ্কা প্রকাশ করে লিখেছেন, ‘সালমানের সঙ্গে হয়তো গুরুতর কিছু ঘটছে।’

এরই মধ্যে চলতি মাসের শুরুতে নিজের নতুন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর প্রথম ঝলকও প্রকাশ করেন সালমান। প্রকৃতির মাঝে নিজের পেশিবহুল লুকের একটি ছবি পোস্ট করে শুধু ‘মাতৃভূমি’ লিখেছিলেন তিনি, যা ভক্তদের মধ্যে নতুন ছবিটি নিয়ে কৌতূহল আরও বাড়িয়ে দেয়।

সালমান খান ফিল্মস-এর ব্যানারে সালমা খানের প্রযোজনায় নির্মিত ছবিটি পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া। এতে সালমানের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। চলতি বছরের এপ্রিলে মুক্তির পরিকল্পনা থাকলেও পরে ছবিটির মুক্তি পিছিয়ে দেওয়া হয়। নতুন মুক্তির তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

সবশেষে সালমান খানকে ‘রাজা শিবাজি’ চলচ্চিত্রে জীবা মহালার বিশেষ উপস্থিতির চরিত্রে দেখা গেছে। আসন্ন ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ছবিতে আরও অভিনয় করেছেন মুকেশ ঋষি, অঙ্কুর ভাটিয়াসহ একাধিক শিল্পী।

বিষয় : সালমান খান

কাল মহাকাল

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

নিজের স্বাস্থ্য নিয়ে গুঞ্জনের জবাব দিতে গিয়ে উল্টো ভক্তদের প্রশ্ন করলেন সালমান

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত