বিনোদন
ক্রিস্টোফার নোলানের নতুন মহাকাব্যিক চলচ্চিত্র ‘দ্য অডিসি’ মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে বক্স অফিসে দাপট দেখাচ্ছে। উদ্বোধনী সপ্তাহান্তেই উত্তর আমেরিকায় ছবিটির আয় ১২০.৫ মিলিয়ন ডলারে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মাধ্যমে ২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত সব লাইভ-অ্যাকশন চলচ্চিত্রের মধ্যে সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড গড়েছে এটি। একই সঙ্গে ম্যাট ডেমনের অভিনয়জীবনেরও এটি সবচেয়ে বড় ওপেনিং।
শুক্রবার পর্যন্ত প্রিভিউ প্রদর্শনীসহ ছবিটির আয় দাঁড়িয়েছে ৫১.২ মিলিয়ন ডলার। এর মধ্যে শুধু বৃহস্পতিবার রাতের প্রিভিউ থেকেই এসেছে ১৭.৬ মিলিয়ন ডলার, যা চলতি বছরের সর্বোচ্চ প্রিভিউ আয়ের নতুন রেকর্ড।
শুধু উত্তর আমেরিকাই নয়, আন্তর্জাতিক বাজারেও দুর্দান্ত সূচনা করেছে ‘দ্য অডিসি’। ৭৩টি দেশের বাজার থেকে ছবিটি আরও ১৩৭.৩ মিলিয়ন ডলার আয়ের পথে রয়েছে। সব মিলিয়ে বিশ্বব্যাপী উদ্বোধনী আয় প্রায় ২৫৭.৮ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৩ হাজার কোটি টাকারও বেশি।
এ বছরের বৈশ্বিক উদ্বোধনী আয়ের তালিকায় বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে ছবিটি। এর ওপরে আছে ‘সুপার মারিও গ্যালাক্সি মুভি’ (৩৭২.৫ মিলিয়ন ডলার) এবং ‘টয় স্টোরি ৫’ (৩১২ মিলিয়ন ডলার)।
এই সাফল্য নোলানের ব্যক্তিগত ক্যারিয়ারেও নতুন মাইলফলক। বৈশ্বিক উদ্বোধনী আয়ের দিক থেকে তিনি নিজের আগের দুটি রেকর্ড—‘দ্য ডার্ক নাইট রাইজেস’ (১৯৮ মিলিয়ন ডলার) এবং ‘ওপেনহাইমার’ (১৮০ মিলিয়ন ডলার)—পিছনে ফেলেছেন।
উত্তর আমেরিকায় উদ্বোধনী আয়ের তালিকায় এটি নোলানের তৃতীয় সেরা ওপেনিং। এ ক্ষেত্রে এখনও এগিয়ে রয়েছে ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ (১৬০.৮ মিলিয়ন ডলার) এবং ‘দ্য ডার্ক নাইট’ (১৫৮.৪ মিলিয়ন ডলার)।
বিদেশি বাজারেও রীতিমতো আধিপত্য বিস্তার করেছে ছবিটি। ফ্রান্স, ইতালি, স্পেন, পোল্যান্ড, নেদারল্যান্ডস, ব্রাজিলসহ ৪৫টি বাজারে এটি নোলানের ক্যারিয়ারের সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড গড়েছে। পাশাপাশি ১১টি দেশে ইউনিভার্সাল পিকচার্সের ইতিহাসেও এটি সবচেয়ে বড় উদ্বোধন।
দর্শকদের প্রতিক্রিয়াও ছবিটির বাণিজ্যিক সাফল্যের সঙ্গে তাল মিলিয়েছে। প্রায় তিন ঘণ্টার এই চলচ্চিত্রটি সিনেমাস্কোরে পেয়েছে ‘এ’ গ্রেড। রটেন টমেটোজে দর্শক স্কোর ৯৬ শতাংশ, যা নোলানের ক্যারিয়ারে সর্বোচ্চ। অন্যদিকে স্ক্রিন ইঞ্জিন/পোস্টট্র্যাকের জরিপে ৮১ শতাংশ দর্শক জানিয়েছেন, তারা অন্যদেরও ছবিটি দেখার পরামর্শ দেবেন।
জরিপে আরও উঠে এসেছে, ৫১ শতাংশ দর্শক শুধুমাত্র ক্রিস্টোফার নোলানের নামেই সিনেমাটি দেখতে হলে গেছেন। ৪৪ শতাংশ দর্শক আকৃষ্ট হয়েছেন তারকাবহুল অভিনয়শিল্পীদের জন্য, আর ২৭ শতাংশ বিশেষভাবে ম্যাট ডেমনের অভিনয়ের কারণ উল্লেখ করেছেন।
প্রিমিয়াম ফরম্যাটেও দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ। ছবিটির মোট আয়ের ৫২ শতাংশ এসেছে আইম্যাক্স ও অন্যান্য প্রিমিয়াম লার্জ-ফরম্যাট প্রেক্ষাগৃহ থেকে। হলিউডের বিখ্যাত টিসিএল চাইনিজ থিয়েটার একাই এখন পর্যন্ত ২ লাখ ৪২ হাজার ৫০০ ডলার আয় করেছে, যা দেশটির কোনো একক প্রেক্ষাগৃহের সর্বোচ্চ আয়ের রেকর্ড।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আইম্যাক্স ও ৭০ মিমি প্রদর্শনীর অধিকাংশ টিকিট উদ্বোধনী সপ্তাহান্তেই বিক্রি শেষ হয়ে গেছে। বিশ্লেষকদের ধারণা, আগামী কয়েক সপ্তাহেও এই চাহিদা অব্যাহত থাকবে।
দর্শক পরিসংখ্যানে দেখা গেছে, ছবিটি দেখতে আসা দর্শকের ৫৯ শতাংশ পুরুষ এবং ৪১ শতাংশ নারী। বয়সভিত্তিক হিসাবে সবচেয়ে বড় অংশটি ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের। এছাড়া ২৫ বছরের বেশি পুরুষ ৪৩ শতাংশ, ২৫ বছরের বেশি নারী ৩১ শতাংশ, ২৫ বছরের কম পুরুষ ১৬ শতাংশ এবং ২৫ বছরের কম নারী ১০ শতাংশ।
হোমারের অমর মহাকাব্য অবলম্বনে নির্মিত ‘দ্য অডিসি’র কেন্দ্রে রয়েছেন ট্রয় যুদ্ধজয়ী বীর অডিসিয়ুস। যুদ্ধশেষে নিজ রাজ্য ইথাকায় ফিরতে তাঁর টানা ১০ বছরের সংগ্রাম, সমুদ্রদেবতা পোসেইডনের অভিশাপ, সাইক্লোপস, সির্সি, সাইরেন, হেডিস ও ক্যালিপসোর মতো পৌরাণিক চরিত্র ও ঘটনাকে নোলান আধুনিক সিনেমাটিক ভাষায় নতুনভাবে তুলে ধরেছেন।
ছবিতে অডিসিয়ুসের ভূমিকায় ম্যাট ডেমনের পাশাপাশি পেনেলোপ চরিত্রে অ্যান হ্যাথাওয়ে, টেলেমেকাস হিসেবে টম হল্যান্ড, অ্যান্টিনাস চরিত্রে রবার্ট প্যাটিনসন, দেবী অ্যাথেনার ভূমিকায় জেনডায়া এবং সির্সি চরিত্রে সামান্থা মর্টন অভিনয় করেছেন। এছাড়া লুপিতা নিয়োঙ্গো, জন লেগুইজামো ও হিমেশ প্যাটেলসহ পুরো অভিনয়শিল্পী দলই প্রশংসা কুড়িয়েছেন।
‘ওপেনহাইমার’-এর অস্কারজয়ী সাফল্যের পর নোলানের নতুন চলচ্চিত্র নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, উদ্বোধনী সপ্তাহান্তের এই নজিরবিহীন আয় সেই প্রত্যাশাকেই আরও শক্তিশালী করেছে। এখন নজর, দীর্ঘ দৌড়ে ‘দ্য অডিসি’ শেষ পর্যন্ত বক্স অফিসে কতটা নতুন ইতিহাস গড়তে পারে।
বিষয় : ক্রিস্টোফার নোলান ‘দ্য অডিসি’
2.png)
রোববার, ১৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬