লোকাল ফোকাস
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় একজন যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। একই সকালে মহাসড়কের আরেকটি স্থানে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় এক পথচারীও নিহত হন।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের ইলিয়াস পেট্রলপাম্প এলাকায় ঢাকামুখী লেনে প্রথম দুর্ঘটনাটি ঘটে।
নিহত যাত্রীর নাম-পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তাঁর আনুমানিক বয়স ৩০ বছর। আহতরা হলেন রওশন আক্তার (৩৮), তাঁর ছোট ভাই মহিউদ্দিন (৩৩), মোহাম্মদ মান্নান (৩০), তাঁর স্ত্রী সোনিয়া আক্তার (২৫), অর্পিতা সাহা (২০) এবং আরিফ মো. ইউসুফ (৫১)। ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী জোনাকী পরিবহনের বাসটি অতিরিক্ত গতিতে চলার সময় সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনার পর বাসের ছাদ ও ইঞ্জিনের মাঝখানে কয়েকজন যাত্রী আটকা পড়েন। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
প্রত্যক্ষদর্শী মো. সালাউদ্দিন বলেন, বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিকট শব্দে উল্টে যায়। দুর্ঘটনার পর যাত্রীরা বাসের ভেতরে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত তাঁদের উদ্ধার করেন।
আহতদের মধ্যে অর্পিতা সাহা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর বাবা বাসুদেব সাহা জানান, অর্পিতার রোববার একটি চাকরির পরীক্ষা ছিল। সে সকালে নোয়াখালীতে পরীক্ষা দিতে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় তাঁর হাত ও পায়ে গুরুতর আঘাত লেগেছে।
বারআউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মিল্টন মণ্ডল বলেন, ঘটনাস্থলে পৌঁছে তাঁরা বাসটিকে উল্টে থাকা অবস্থায় দেখতে পান। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে একজনের মৃত্যুর খবর পাওয়া যায়।
এদিকে সকাল ৮টার দিকে একই ইউনিয়নের রয়েল সিমেন্ট গেট এলাকায় আরেকটি দুর্ঘটনায় মো. ইমন (২০) নামে এক পথচারীর মৃত্যু হয়। পুলিশ জানায়, অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বারআউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট শামীম আলম বলেন, ইমন মহাসড়কের ঢাকামুখী লেন থেকে চট্টগ্রামের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। ঘটনার পর ঘাতক গাড়িটি দ্রুত স্থান ত্যাগ করে। পুলিশ দুর্ঘটনার কারণ ও গাড়িটির পরিচয় শনাক্তে কাজ করছে।
বিষয় : চট্টগ্রাম সীতাকুণ্ড সড়ক দুর্ঘটনা
2.png)
রোববার, ১৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬