লোকাল ফোকাস
নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তালুকদার গ্রামে গতকাল ও আজ বেড়িবাঁধের একাধিক অংশ ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ায় বসতবাড়ি, ফসলি জমি, মাছের ঘের ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় বেড়িবাঁধের দুর্বল অবস্থা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে সাম্প্রতিক ভাঙনের পর পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠেছে।
বাসিন্দারা জানান, প্রতিটি জোয়ারের সঙ্গে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং কৃষি ও মৎস্য খাতেও বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত ভাঙনরোধে ব্যবস্থা না নেওয়া হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যেতে পারে বলে তারা মনে করছেন।
এ অবস্থায় স্থানীয়রা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, প্রধান প্রকৌশলীর দপ্তর, সংশ্লিষ্ট প্রশাসন এবং জনপ্রতিনিধিদের প্রতি জরুরি ভিত্তিতে ভাঙনরোধ ও ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, মানুষের জীবন, বসতভিটা ও জীবিকা রক্ষায় অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
2.png)
শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬