আন্তর্জাতিক
শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল এ তথ্য জানান। এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা ও অন্য কয়েকজন অভিযুক্ত ব্যক্তির প্রত্যর্পণ চেয়ে বাংলাদেশ নতুন করে অনুরোধ জানিয়েছে বলে যে তথ্য সামনে এসেছে, সে বিষয়ে দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছে কি না। একই প্রশ্নে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার ঘোষণার বিষয়টিও উল্লেখ করা হয়।
জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ভারত বাংলাদেশের পক্ষ থেকে একটি প্রত্যর্পণ আবেদন পেয়েছে। আবেদনটি বর্তমানে পরীক্ষা করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়ার ভিত্তিতে।
একই ব্রিফিংয়ে বাংলাদেশের আরেকটি প্রত্যর্পণ অনুরোধ নিয়েও প্রশ্ন ওঠে। সাংবাদিকের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি জানিয়েছেন, নির্বাচনের আগে এক রাজনীতিবিদ হত্যার মামলার এক অভিযুক্তকে ফেরত পাঠানোর অনুরোধে প্রয়োজনীয় নথিপত্র ভারতীয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তি বর্তমানে ভারতীয় পুলিশের হেফাজতে রয়েছেন বলেও প্রশ্নে উল্লেখ করা হয়।
এ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নির্দিষ্ট ওই ঘটনার বিষয়ে তাঁর কাছে তাৎক্ষণিক কোনো তথ্য নেই। তবে তিনি পুনরায় উল্লেখ করেন, যেকোনো প্রত্যর্পণ-সংক্রান্ত আবেদন সংশ্লিষ্ট আইনগত বিধান ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই বিবেচনা করা হয়।
বিষয় : শেখ হাসিনা প্রত্যর্পন
2.png)
শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬