লোকাল ফোকাস
ফেনী সরকারি কলেজে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মঞ্চের ব্যানার খুলে ফেলার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। অনুষ্ঠানে টাঙানো ব্যানারে ছাত্রদল নেতা শহীদ মোহাম্মদ ওয়াসিমের ছবি না থাকায় কলেজ শাখা ছাত্রদলের নেতা–কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন এবং একপর্যায়ে ব্যানারটি খুলে নেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে কলেজ মিলনায়তনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সভা চলাকালে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসানের নেতৃত্বে একদল নেতা–কর্মী অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। মঞ্চের ব্যানারে শহীদ আবু সাঈদ, শহীদ মীর মুগ্ধ, ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী শহীদ সরোয়ার জাহান মাসুদ ও শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের ছবি থাকলেও ছাত্রদল নেতা ওয়াসিমের ছবি ছিল না। এই বিষয়টি চোখে পড়ার পরপরই ছাত্রদলের নেতা–কর্মীরা অসন্তোষ প্রকাশ করেন। এরপর শিক্ষকদের উপস্থিতিতেই তাঁরা মঞ্চে উঠে ব্যানারটি নামিয়ে ফেলেন, যা অনুষ্ঠানস্থলে সাময়িক হট্টগোলের জন্ম দেয়। প্রায় এক ঘণ্টা পর কর্তৃপক্ষের নতুন একটি ব্যানার টাঙানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বলেন, ‘জুলাইয়ের অর্জন সবার। আমাদের মনে হয়েছে শহীদ ওয়াসিমের ছবি ইচ্ছাকৃতভাবেই বাদ দেওয়া হয়েছে, তাই আমরা প্রতিবাদ জানিয়েছি।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক খোন্দকার বলেন, ‘জুলাই আন্দোলনের আলোচিত শহীদদের ছবি দিয়ে ব্যানার তৈরি করা হয়েছিল। ছাত্রদলের পক্ষ থেকে আগে ছবি ব্যবহারের কোনো অনুরোধ আসেনি এবং আগের বছরগুলোর ব্যানারেও এমনটা ছিল না। তবে হঠাৎ করে ছাত্রদলের নেতারা ব্যানারটি খুলে ফেললে জটিলতা তৈরি হয়। পরে তাঁদের দাবির প্রেক্ষিতে ছবি সংযুক্ত করে নতুন ব্যানার টানানো হলে অনুষ্ঠান শেষ হয়।’
অধ্যক্ষ আরও জানান, অনুষ্ঠানে ছাত্রদলের পক্ষে তিনজন এবং শিবিরের একজন প্রতিনিধি বক্তব্য দিয়েছেন। দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক কাজী মোহাম্মদ রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের নেতারা। আগে থেকে জানালে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না বলেও মন্তব্য করেন অধ্যক্ষ।
বিষয় : শহীদ ওয়াসিম ফেনী কলেজ ছাত্রদল ।
2.png)
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬