সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 জাতীয়জাতীয়

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলে দমকা হাওয়ার আশঙ্কায় চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি। তবে এটি নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
ছবি -সংগৃহীত

উত্তর বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে সংস্থাটি বলছে, এই লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা নেই। ফলে আগামী কয়েক দিনে বৃষ্টিপাত কিছুটা বাড়লেও চলতি মাসের শুরুতে হওয়া টানা ভারী বর্ষণের মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা কম।

সোমবার সকালে উত্তর বঙ্গোপসাগর ও ভারতের পশ্চিমবঙ্গ-ওডিশা উপকূলসংলগ্ন এলাকায় লঘুচাপটি সৃষ্টি হয়। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানান, লঘুচাপের প্রভাবে সাগর কিছুটা উত্তাল থাকতে পারে। তবে এটি নিম্নচাপে রূপ নেবে না। সর্বোচ্চ সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে পরে ভারতের ওডিশা ও পশ্চিমবঙ্গ উপকূলের দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, এই সিস্টেমের প্রভাবে আগামী শুক্রবার ও শনিবার দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগে। রাজধানী ঢাকাতেও বৃষ্টি হতে পারে। তবে দেশের কোথাও অতি ভারী বৃষ্টির আশঙ্কা নেই। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

এর আগে ৫ জুলাই সৃষ্ট একটি নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত শুরু হয়। প্রবল বর্ষণে অন্তত ১১ জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১২ জুলাইয়ের মধ্যেই চলতি মাসে স্বাভাবিক গড় বৃষ্টিপাতের প্রায় ৭৯ শতাংশ রেকর্ড হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, নতুন লঘুচাপের কারণে বৃষ্টিপাত কিছুটা বাড়লেও আগের দফার মতো দীর্ঘস্থায়ী বা ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা আপাতত নেই।

বিষয় : বঙ্গোপসাগর লঘুচাপ

কাল মহাকাল

বুধবার, ১৫ জুলাই ২০২৬

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত