লোকাল ফোকাস
শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের পদত্যাগসহ কয়েকটি দাবিতে ভোলায় মানববন্ধন করেছেন এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে ভোলা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
‘ভোলার সব এইচএসসি পরীক্ষার্থী’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেন। তারা চলমান এইচএসসি পরীক্ষা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং নিজেদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, বর্তমান শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের বাস্তব পরিস্থিতি ও চাহিদা বুঝতে ব্যর্থ হয়েছেন। তাদের ভাষ্য, চলমান এইচএসসি পরীক্ষায় যেসব শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া এবং সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানান তারা।
কর্মসূচিকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম বলেন, বিভিন্ন দাবিতে এইচএসসি পরীক্ষার্থীরা প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ দায়িত্ব পালন করেছে এবং কর্মসূচিকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
2.png)
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬