সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 ঢাকাঢাকা

ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ দ্রুত শেষের নির্দেশ

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে গুণগতমান বজায় রেখে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন সেতু বিভাগের সচিব। একই সঙ্গে প্রকল্পের বিভিন্ন জটিলতা দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন তিনি।

ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ দ্রুত শেষের নির্দেশ
ছবি -সংগৃহীত

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে গুণগতমানের সঙ্গে কোনো ধরনের আপস না করার নির্দেশ দিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। প্রকল্প বাস্তবায়নের পথে থাকা প্রতিবন্ধকতাগুলো দ্রুত দূর করতে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে নিয়মিত সমন্বয় বজায় রাখারও নির্দেশনা দেন তিনি।

শনিবার প্রকল্প এলাকা পরিদর্শনের সময় আশুলিয়া অংশের স্টেক ইয়ার্ড-৩-এর সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। সভায় প্রকল্প পরিচালক, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রকল্পের বর্তমান অগ্রগতি বিবেচনায় একটি হালনাগাদ কর্মপরিকল্পনা তৈরি করে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্নের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন সেতু সচিব।

প্রকল্প বাস্তবায়নের অন্যতম বড় বাধা হিসেবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ৩৩ কেভি ও ১১ কেভি বিদ্যুৎ লাইনের স্থানান্তরের বিষয়টি তুলে ধরে তিনি এ কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।

এ ছাড়া নির্মাণকাজ চলাকালে যান চলাচলে যাতে জনদুর্ভোগ কম হয়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে ঈদুল আজহার সময় ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে অতিরিক্ত জনবল নিয়োগ, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন সেতু বিভাগের সচিব।

বিষয় : ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে

কাল মহাকাল

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ দ্রুত শেষের নির্দেশ

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে গুণগতমানের সঙ্গে কোনো ধরনের আপস না করার নির্দেশ দিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। প্রকল্প বাস্তবায়নের পথে থাকা প্রতিবন্ধকতাগুলো দ্রুত দূর করতে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে নিয়মিত সমন্বয় বজায় রাখারও নির্দেশনা দেন তিনি।

শনিবার প্রকল্প এলাকা পরিদর্শনের সময় আশুলিয়া অংশের স্টেক ইয়ার্ড-৩-এর সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। সভায় প্রকল্প পরিচালক, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রকল্পের বর্তমান অগ্রগতি বিবেচনায় একটি হালনাগাদ কর্মপরিকল্পনা তৈরি করে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্নের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন সেতু সচিব।

প্রকল্প বাস্তবায়নের অন্যতম বড় বাধা হিসেবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ৩৩ কেভি ও ১১ কেভি বিদ্যুৎ লাইনের স্থানান্তরের বিষয়টি তুলে ধরে তিনি এ কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।

এ ছাড়া নির্মাণকাজ চলাকালে যান চলাচলে যাতে জনদুর্ভোগ কম হয়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে ঈদুল আজহার সময় ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে অতিরিক্ত জনবল নিয়োগ, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন সেতু বিভাগের সচিব।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত