সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 সোশ্যাল ট্রেন্ডসোশ্যাল ট্রেন্ড

২০২৬ সালে যেভাবে বদলে যাবে সোশ্যাল মিডিয়া

ভিডিওর ধরন থেকে শুরু করে এআই-নির্ভর কনটেন্ট, সার্চের অভ্যাস ও ব্যবহারকারীর প্রত্যাশা—সব ক্ষেত্রেই বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। ২০২৬ সালে সোশ্যাল মিডিয়া হবে আরও বাস্তবমুখী, ইন্টারঅ্যাকটিভ এবং তথ্যনির্ভর।

আই টি ডেস্ক
আই টি ডেস্ক
২০২৬ সালে যেভাবে বদলে যাবে সোশ্যাল মিডিয়া
ছবি -সংগৃহীত

ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স (সাবেক টুইটার), ইউটিউব, হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যম এখন আর শুধু ছবি, ভিডিও বা স্ট্যাটাস ভাগাভাগির প্ল্যাটফর্ম নয়। ব্যক্তিগত ব্র্যান্ড গড়া, ব্যবসা পরিচালনা, আয় এবং তথ্য সংগ্রহের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে এগুলো। তবে কনটেন্টের বিস্ফোরণের এই সময়ে ব্যবহারকারীদের চাহিদাও দ্রুত বদলে যাচ্ছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ২০২৬ সালে সোশ্যাল মিডিয়ার ব্যবহার ও কনটেন্ট তৈরির ধরণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাবে।

দীর্ঘ হবে শর্ট ভিডিও

রিলস ও শর্টস এখনও সবচেয়ে জনপ্রিয় ভিডিও ফরম্যাট। তবে ব্যবহারকারীরা এখন শুধু কয়েক সেকেন্ডের বিনোদন নয়, একই ভিডিওতে আরও বিস্তারিত তথ্যও জানতে চান।

এই চাহিদা বিবেচনায় ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্ম শর্ট ভিডিওর দৈর্ঘ্য বাড়াচ্ছে। ফলে আগামী দিনে স্বল্পদৈর্ঘ্যের ভিডিওও আগের তুলনায় বেশি তথ্যসমৃদ্ধ ও বিশদ হবে।

এআই কনটেন্টে চাই স্পষ্ট পরিচয়

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি ও ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনেক সময় এগুলো বাস্তব কনটেন্টের সঙ্গে এতটাই মিল থাকে যে পার্থক্য করা কঠিন হয়ে পড়ে।

এ কারণে ব্যবহারকারীরা চান, এআই দিয়ে তৈরি কনটেন্টে স্পষ্টভাবে তা উল্লেখ করা হোক। বিশ্লেষকদের মতে, স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা আগামী দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হবে।

জনপ্রিয় হবে ধারাবাহিক ভিডিও

একটি ভিডিও দেখে শেষ করার পরিবর্তে এখন দর্শকরা পরবর্তী পর্বের অপেক্ষায় থাকছেন। ভ্রমণ, ব্যক্তিগত জীবন, অফিসের অভিজ্ঞতা কিংবা শিক্ষামূলক বিষয়—পর্বভিত্তিক কনটেন্টের প্রতি আগ্রহ দ্রুত বাড়ছে।

ফলে ওয়েব সিরিজের মতো ধারাবাহিক ভিডিও কনটেন্ট আগামী দিনে আরও বেশি দর্শক আকর্ষণ করবে বলে ধারণা করা হচ্ছে।

ভাইরালের চেয়ে গুরুত্ব পাবে কমিউনিটি

শুধু লাখো ভিউ বা ভাইরাল হওয়ার প্রতিযোগিতা আর আগের মতো ব্যবহারকারীদের আকৃষ্ট করছে না। বরং মানুষ এখন এমন কমিউনিটি খুঁজছেন, যেখানে নিজের আগ্রহের বিষয় নিয়ে সমমনা মানুষের সঙ্গে যুক্ত হওয়া যায়।

বিশেষায়িত গ্রুপ, শিক্ষামূলক কমিউনিটি কিংবা নির্দিষ্ট আগ্রহভিত্তিক পেজগুলোর গুরুত্ব তাই আরও বাড়তে পারে।

একমুখী যোগাযোগের যুগ শেষ

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ব্যবহারকারীরা শুধু কনটেন্ট দেখেই সন্তুষ্ট নন। তারা মন্তব্যের উত্তর, ব্যক্তিগত বার্তার দ্রুত জবাব এবং সরাসরি যোগাযোগ প্রত্যাশা করেন।

যেসব ব্র্যান্ড ও কনটেন্ট নির্মাতা অনুসারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছেন, তাদের প্রতি ব্যবহারকারীদের আস্থা ও আগ্রহও বাড়ছে।

নিখুঁত নয়, বাস্তব কনটেন্টের কদর

অতিরিক্ত সম্পাদিত ছবি ও ভিডিওর বদলে এখন সাধারণ মানুষ বাস্তব অভিজ্ঞতা, স্বাভাবিক মুহূর্ত এবং অকৃত্রিম গল্প বেশি পছন্দ করছেন।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, সাজানো জীবনের চেয়ে বাস্তব সংগ্রাম, সাফল্য-ব্যর্থতা এবং দৈনন্দিন অভিজ্ঞতা তুলে ধরা কনটেন্টই আগামী দিনে বেশি জনপ্রিয় হবে।

সার্চের নতুন ঠিকানা সোশ্যাল মিডিয়া

কোনো তথ্য জানার জন্য শুধু সার্চ ইঞ্জিনের ওপর নির্ভরশীলতা কমছে। বিশেষ করে নতুন প্রজন্ম বিভিন্ন বিষয় জানতে গুগলের পরিবর্তে ইউটিউব, টিকটক বা ইনস্টাগ্রামে ভিডিও খুঁজছেন।

বিশ্লেষকদের ধারণা, ২০২৬ সালে ভিডিওভিত্তিক সার্চের প্রবণতা আরও বাড়বে। কারণ, ব্যবহারকারীরা লেখা পড়ার চেয়ে ভিডিও দেখে দ্রুত তথ্য জানতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন।

সামগ্রিকভাবে প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, আগামী দিনের সোশ্যাল মিডিয়া হবে আরও মানবকেন্দ্রিক, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক। শুধু বিনোদনের মাধ্যম হিসেবে নয়, তথ্য, শিক্ষা, ব্যবসা ও দৈনন্দিন যোগাযোগের প্রধান ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবেও এর গুরুত্ব আরও বাড়বে।

বিষয় : সোশ্যাল মিডিয়া

কাল মহাকাল

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

২০২৬ সালে যেভাবে বদলে যাবে সোশ্যাল মিডিয়া

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত