সোশ্যাল ট্রেন্ড
বর্তমান যুগে প্রেমের সংজ্ঞা যে দ্রুত পাল্টাচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না। ডেটিং অ্যাপের আধিপত্য আর সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের প্রদর্শনীতে অভ্যস্ত হয়ে অনেকে যখন ‘ডেটিং বার্ন আউট’ বা সম্পর্কে একঘেয়েমিতে ভুগছেন, ঠিক তখনই ২০২৬ সালে এক নতুন ধারার সূচনা হয়েছে। জেন-জি প্রজন্মের কাছে ভালোবাসার এই নতুন রূপটি মূলত সম্পর্কের সামাজিক চাপ থেকে মুক্তির এক শান্ত ও সহজ পথ। বিশ্বজুড়ে এখন যার নাম ছড়িয়ে পড়েছে ‘ওয়াইল্ডফ্লাওয়ারিং’।
সহজ কথায় বলতে গেলে, কোনো সম্পর্কের ভবিষ্যৎ বা নির্দিষ্ট ‘লেবেল’ নিয়ে অস্থির না হয়ে তাকে নিজস্ব ছন্দে বাড়তে দেওয়ার নামই হলো ওয়াইল্ডফ্লাওয়ারিং। বুনো ফুল যেমন কোনো কৃত্রিম সার বা নিয়ন্ত্রণ ছাড়াই প্রকৃতির নিয়মে আপন মহিমায় ফুটে ওঠে, এই ট্রেন্ডের দর্শনেও ঠিক তেমনটাই রয়েছে। কোনো সামাজিক নিয়ম বা প্রথার চাপে না পড়ে, একে অপরের ওপর জোর না খাটিয়ে, সম্পর্কের গভীরতা বোঝার চেষ্টা করাই এই ধারার মূল সুর।
ডিজিটাল ডেটিংয়ের নেতিবাচক দিক যেমন ‘গোস্টিং’, ‘সিচুয়েশনশিপ’ বা ‘ব্রেডক্রাম্বিং’-এর জটিলতায় আজকের তরুণ প্রজন্ম ভীষণ ক্লান্ত। তারা এখন আর কোনো অ্যাপের নিখুঁত বায়ো দেখে প্রেম করতে বা চ্যাটিংয়ের কৃত্রিম নিয়ম মেনে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। ভার্চুয়াল জগতের দ্রুতগতির মিথ্যার চেয়ে তারা এখন সততা, কোমলতা এবং স্বতঃস্ফূর্ততাকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছে। এই ‘ওয়াইল্ডফ্লাওয়ারিং’ প্রবণতা মানুষকে সেই দ্রুতগতির দৌড় থেকে কিছুটা থামা ও ভাবার অবকাশ দিচ্ছে।
সম্পর্কের শুরুতে কোনো সামাজিক দায়বদ্ধতার চাপ না থাকাটা মনস্তাত্ত্বিকভাবে বড় এক স্বস্তি। কোনো তকমা বা নাম দেওয়ার তোড়জোড় না করে একসঙ্গে সময় কাটানো সম্পর্ককে আরও বাস্তব ও আন্তরিক করে তোলে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। স্রোতের বিপরীতে গা ভাসানোর এই রীতিতে যদি স্বচ্ছতা বা সুস্থ সীমানা বজায় না থাকে, তবে তা ভুল বোঝাবুঝি বা দীর্ঘসূত্রতার কারণ হয়ে দাঁড়াতে পারে। সম্পর্কে কোনো স্পষ্টতা না থাকলে অনেক সময় মানুষ আবেগের চোরাবালিতে আটকে পড়ার ঝুঁকিও তৈরি হয়।
তাই সচেতন তরুণ প্রজন্ম এখন এটি বুঝতে শিখছে যে, অন্য কাউকে ভালোবাসার আগে নিজেকে চেনা এবং নিজের মানসিক শান্তি রক্ষা করা সবচেয়ে জরুরি। সব সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় ডেটেই কোনো তকমা বা নাম এঁটে দেওয়ার যে অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছিল, তা থেকে বেরিয়ে আসাই বুদ্ধিমানের কাজ। ওয়াইল্ডফ্লাওয়ারিং সেই বার্তাই দেয় যে, সম্পর্কের নামফলক খোঁজার চেয়ে বর্তমান মুহূর্তকে উপভোগ করা অনেক বেশি অর্থবহ। কৃত্রিম নিয়ম ভেঙে নিজের শর্তে মুক্তভাবে ভালোবাসার এই ধরনটি কেবল মানসিক স্বস্তিই দেয় না, বরং আত্মপরিচয় গঠনেও সহায়ক ভূমিকা রাখতে পারে।
বিষয় : ওয়াইল্ডফ্লাওয়ারিং জেন-জি
2.png)
শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬