খেলা
বাংলাদেশ ফুটবল দলের মাঝমাঠে নতুন প্রাণ সঞ্চারের লক্ষ্য নিয়ে এবার নরওয়ে প্রবাসী ফুটবলার আলমাস আইমান সম্রাটের ওপর নজর দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ইউরোপের ক্লাবে নিয়মিত খেলা এই মিডফিল্ডারকে জাতীয় দলের জার্সিতে দেখার অপেক্ষায় এখন দেশের ফুটবলপ্রেমীরা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বর মাসেই বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হতে পারে তার।
জানা গেছে, সম্রাট বর্তমানে নরওয়ের ক্লাব স্কেইডের (Skeid) হয়ে খেলছেন। মাঠে তার মূল পজিশন অ্যাটাকিং মিডফিল্ডার হলেও, প্রয়োজনে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবেও তিনি দলকে দারুণভাবে নেতৃত্ব দিতে সক্ষম। তার বহুমুখী খেলার ধরণ ও ইউরোপীয় ফুটবলের অভিজ্ঞতা বাফুফের নীতিনির্ধারকদের নজর কেড়েছে।
সূত্রমতে, তাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার বিষয়ে বাফুফে এরই মধ্যে যোগাযোগ শুরু করেছে। পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে সেপ্টেম্বর মাসের ফিফা উইন্ডোতেই সম্রাটকে জাতীয় দলের ক্যাম্পে দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে এই পুরো বিষয়টিই নির্ভর করছে তার ক্লাবের সিদ্ধান্তের ওপর। নরওয়ের ক্লাব স্কেইড যদি নির্দিষ্ট সময়ের জন্য তাকে ছাড়পত্র দেয়, তবেই কেবল লাল-সবুজের জার্সি গায়ে আন্তর্জাতিক আঙিনায় প্রতিনিধিত্ব করতে পারবেন এই প্রবাসী ফুটবলার।
2.png)
সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬