সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 স্বাস্থ্য ও চিকিৎসাস্বাস্থ্য ও চিকিৎসা

ভুল জীবনযাপনেই বাড়ছে অসংক্রামক রোগ, সতর্ক করলেন বিশেষজ্ঞ

অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অনিয়মিত ঘুম, মানসিক চাপ ও শারীরিক নিষ্ক্রিয়তা দীর্ঘমেয়াদে ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক ও কিডনি রোগের ঝুঁকি বাড়ায় বলে জানিয়েছেন বাংলাদেশি-আমেরিকান চিকিৎসা গবেষক অধ্যাপক ড. মজিবুল হক।

ভুল জীবনযাপনেই বাড়ছে অসংক্রামক রোগ, সতর্ক করলেন বিশেষজ্ঞ
ছবি -সংগৃহীত

প্রতিদিনের কিছু আপাতদৃষ্টিতে সাধারণ অভ্যাসই ধীরে ধীরে শরীরকে দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগের দিকে ঠেলে দিতে পারে। অনিয়মিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং মানসিক চাপের কারণে ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক ও কিডনি রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়ছে বলে জানিয়েছেন বাংলাদেশি-আমেরিকান চিকিৎসা গবেষক এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইন্টিগ্রেটিভ মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মজিবুল হক।

শুক্রবার রংপুর শিল্পকলা একাডেমিতে আমেরিকান ওয়েলনেস সেন্টারের উদ্যোগে আয়োজিত বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসচেতনতামূলক সেমিনারে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মজিবুল হক বলেন, বিশ্বজুড়ে দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। আন্তর্জাতিক বিভিন্ন গবেষণার তথ্য উল্লেখ করে তিনি বলেন, অতিমাত্রায় প্রক্রিয়াজাত খাদ্য নিয়মিত খাওয়ার ফলে ক্যানসার, হৃদরোগ এবং মানসিক স্বাস্থ্য সমস্যাসহ নানা জটিল রোগের ঝুঁকি বৃদ্ধি পায়। তাই শুধু ওষুধের ওপর নির্ভর না করে স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তোলাই সুস্থ থাকার সবচেয়ে কার্যকর উপায়।

তিনি জানান, দেরিতে ঘুম থেকে ওঠা, অতিরিক্ত শর্করাযুক্ত সকালের নাশতা, সারাদিন বারবার খাবার গ্রহণ, ফাস্টফুড খাওয়ার অভ্যাস, পর্যাপ্ত পানি না পান করা, রাত জেগে থাকা এবং দীর্ঘদিন মানসিক চাপে থাকা শরীরের বিপাকীয় কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলে। এসব অভ্যাস দীর্ঘমেয়াদে বিভিন্ন জটিল রোগের ঝুঁকি তৈরি করে।

খাদ্যাভ্যাসের বিষয়ে তিনি বলেন, সব ধরনের চর্বি শরীরের জন্য ক্ষতিকর নয়। মাছ, বাদাম এবং অলিভ অয়েলে থাকা স্বাস্থ্যকর চর্বি শরীরের জন্য উপকারী। তবে ট্রান্স ফ্যাট, অতিরিক্ত প্রক্রিয়াজাত খাদ্য, ডুবো তেলে ভাজা খাবার, ফাস্টফুড এবং শিল্পোৎপাদিত পরিশোধিত তেল যতটা সম্ভব এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।

ডায়াবেটিস প্রসঙ্গে অধ্যাপক মজিবুল হক বলেন, টাইপ-২ ডায়াবেটিস মূলত শরীরের বিপাকীয় সমস্যার সঙ্গে সম্পর্কিত একটি রোগ। শুধু রক্তের শর্করা নিয়ন্ত্রণ করলেই যথেষ্ট নয়; সুষম খাদ্য, নিয়মিত ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ, অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জীবনযাত্রায় পরিবর্তন আনলে এ রোগ কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

তিনি আরও বলেন, প্রতিদিন পর্যাপ্ত ঘুম, নিয়মিত শরীরচর্চা, যোগব্যায়াম, ধ্যান, শ্বাস-প্রশ্বাসের অনুশীলন এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ সুস্থ জীবনের গুরুত্বপূর্ণ উপাদান। প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শে উপবাসও স্বাস্থ্য পুনরুদ্ধারে সহায়ক হতে পারে।

ঘুমের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে তিনি রাত ১০টার মধ্যে ঘুমাতে যাওয়ার পরামর্শ দেন। পাশাপাশি ঘুমানোর অন্তত দুই ঘণ্টা আগে মোবাইল ফোন, টেলিভিশন ও অন্যান্য ইলেকট্রনিক স্ক্রিন ব্যবহার বন্ধ রাখার আহ্বান জানান।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের উপমহাব্যবস্থাপক মোস্তাকার রহমান এবং রংপুর হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. কাওছার আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমেরিকান ওয়েলনেস সেন্টারের চেয়ারম্যান মাহাবুবুর রহমান।

বক্তারা বলেন, প্রতিরোধমূলক চিকিৎসা, বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যজ্ঞান এবং স্বাস্থ্যকর জীবনধারার চর্চা বাড়ানো গেলে দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। পরে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীদের বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক প্রশ্নের উত্তর দেন অধ্যাপক ড. মজিবুল হক এবং ব্যক্তিকেন্দ্রিক স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরেন।

বিষয় : অধ্যাপক ড. মজিবুল হক

কাল মহাকাল

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ভুল জীবনযাপনেই বাড়ছে অসংক্রামক রোগ, সতর্ক করলেন বিশেষজ্ঞ

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত