লোকাল ফোকাস
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের আফাজিয়া উচ্চ বিদ্যালয়কে নদীভাঙনের হাত থেকে রক্ষা এবং এলাকায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) বিদ্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জোয়ারের পানি ও নদীভাঙনের কারণে প্রতিবছর চরঈশ্বর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা ঝুঁকির মুখে পড়ে। এতে বসতভিটা, কৃষিজমি এবং গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্ষতির আশঙ্কায় থাকে। দীর্ঘদিন ধরে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, হাতিয়ার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আফাজিয়া উচ্চ বিদ্যালয় বর্তমানে নদীভাঙনের হুমকির মধ্যে রয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বিদ্যালয়টি এবং আশপাশের জনপদ বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়তে পারে।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়ার জোর দাবি জানানো হয়।
বিষয় : হাতিয়া স্থায়ী বেড়িবাঁধ
2.png)
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬