সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 অর্থনীতিঅর্থনীতি

এডিবির নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

এডিবির নাম, লোগো ও কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া ঋণের প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে প্রতারক চক্র। সংস্থাটি জানিয়েছে, তারা কখনোই ব্যক্তি পর্যায়ে সরাসরি ঋণ বা আর্থিক সহায়তা দেয় না।

এডিবির নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
ছবি -সংগৃহীত

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নাম, লোগো এবং কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া ঋণের প্রস্তাব দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা সম্পর্কে জনসাধারণকে সতর্ক করেছে সংস্থাটি। এ ধরনের প্রতারণার সঙ্গে এডিবির কোনো সম্পর্ক নেই বলেও স্পষ্ট করেছে তারা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবি জানিয়েছে, ব্যক্তি পর্যায়ে তারা কখনোই সরাসরি ঋণ, অনুদান, তহবিল কিংবা অন্য কোনো ধরনের আর্থিক সহায়তা প্রদান করে না। পাশাপাশি আর্থিক সহায়তার নামে কোনো ব্যক্তির কাছ থেকে ব্যক্তিগত ব্যাংকিং তথ্য, আর্থিক তথ্য বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ জমা দেওয়ার অনুরোধও সংস্থাটি কখনো করে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন ঘটনায় দেখা গেছে, প্রতারকরা এডিবির পরিচয় ব্যবহার করে নকল ওয়েবসাইট, ভুয়া ফেসবুক পেজ, জাল পরিচয়পত্রসহ নানা ধরনের প্রতারণামূলক উপকরণ তৈরি করছে। এসবের মাধ্যমে সাধারণ মানুষকে ভুয়া ঋণের আশ্বাস দিয়ে অর্থ আদায়ের চেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণভাবে প্রতারণা এবং এর সঙ্গে এডিবির কোনো সম্পৃক্ততা নেই।

এডিবি জনগণকে এমন প্রলোভনমূলক যোগাযোগের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে এ ধরনের প্রস্তাবে সাড়া না দেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এডিবির ঋণ বা আর্থিক সহায়তার নামে কেউ যোগাযোগ করলে তাৎক্ষণিকভাবে বিষয়টি সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে জানানো উচিত।

সংস্থাটি উল্লেখ করেছে, বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার হিসেবে তারা স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় বাংলাদেশ সরকার এবং বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে। ফলে এডিবির প্রতিনিধি পরিচয়ে কোনো ব্যক্তি যদি সরাসরি ঋণ বা আর্থিক সহায়তার প্রস্তাব দেন, তবে সেটিকে প্রতারণা হিসেবে বিবেচনা করতে হবে।

এডিবির নাম, কর্মকর্তাদের পরিচয় কিংবা অফিসের ঠিকানা ব্যবহার করে পরিচালিত প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানতে এবং এ ধরনের জালিয়াতি থেকে নিরাপদ থাকার উপায় জানতে সংস্থাটির প্রকাশিত ‘সতর্কবার্তা ও পরামর্শসমূহ’ অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এশীয় উন্নয়ন ব্যাংক এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি এগিয়ে নিতে কাজ করছে। বর্তমানে সংস্থাটির সদস্য দেশ ৬৯টি, যার মধ্যে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সদস্য ৫০টি।

বিষয় : এশীয় উন্নয়ন ব্যাংক ভুয়া ঋণ

কাল মহাকাল

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

এডিবির নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত