সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 জাতীয়জাতীয়

উপজেলায় চিকিৎসাসেবা নিশ্চিত করতে দায়িত্বে অবলা পেলে শাস্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রথমবারের মতো স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে বৈঠক করে উপজেলা পর্যায়ের চিকিৎসাসেবা, চিকিৎসকদের দায়িত্ব পালন এবং সরকারি হাসপাতালে ওষুধ ও সেবার মান উন্নয়নে একাধিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উপজেলায় চিকিৎসাসেবা নিশ্চিত করতে দায়িত্বে অবলা পেলে শাস্তির নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি -সংগৃহীত

দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চিকিৎসকদের দায়িত্বে অবহেলার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সরকারি হাসপাতালে সেবার মান বাড়ানোর ওপরও জোর দিয়েছেন তিনি।

সোমবার (২০ জুলাই) বিকেলে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এটাই প্রথমবার, কোনো প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে উপস্থিত হয়ে সরাসরি স্বাস্থ্য খাত নিয়ে বৈঠক করলেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) জানান, বৈঠকে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ নিয়ে আলোচনা হয়। অভিযোগে বলা হয়েছে, অনেক উপজেলা হাসপাতালে চিকিৎসক কর্মরত থাকলেও রোগীরা কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পাচ্ছেন না। দায়িত্ব পালনে অবহেলার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে প্রয়োজনীয় প্রশাসনিক ও শাস্তিমূলক ব্যবস্থা নিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বৈঠকের শুরুতেই বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত পাঁচ মাসে স্বাস্থ্য খাতে কী কী অগ্রগতি হয়েছে, সে বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জানতে চান প্রধানমন্ত্রী। উপস্থিত কর্মকর্তারা বিভিন্ন উদ্যোগ ও অর্জনের তথ্য তুলে ধরেন।

তারা জানান, আগের সরকারের সময়ে স্বাস্থ্য খাত মারাত্মক সংকটে পড়ে এবং বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে ওঠে। সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলেও তারা বৈঠকে উল্লেখ করেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, গ্রামের মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে হবে। তারা যেন সন্তোষজনক চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ এবং সরকারি হাসপাতালে হয়রানিমুক্ত পরিবেশে চিকিৎসা পান, তা নিশ্চিত করতে হবে। সরকারি হাসপাতালকে মানুষের সবচেয়ে নির্ভরযোগ্য চিকিৎসাকেন্দ্রে পরিণত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এমএ মুহিত, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালের পরিচালক ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : চিকিৎসাসেবা

কাল মহাকাল

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

উপজেলায় চিকিৎসাসেবা নিশ্চিত করতে দায়িত্বে অবলা পেলে শাস্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত