বিনোদন
ভারতের নিট (NEET) পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগ ঘিরে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। রাজধানী দিল্লির যন্তর মন্তরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বৃষ্টির মধ্যেও হাজারো শিক্ষার্থী অবস্থান কর্মসূচি চালিয়ে যান। এ আন্দোলনের প্রতি সমর্থন জানাতে এবার সরাসরি আন্দোলনস্থলে হাজির হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হুমা কুরেশি ও তাঁর ভাই অভিনেতা-প্রযোজক সাকিব সালিম।
বুধবার গভীর রাতে যন্তর মন্তরে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন হুমা ও সাকিব। তাঁদের উপস্থিতির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়ে তাঁদের দাবির বিষয়ে খোঁজখবর নিচ্ছেন দুই ভাইবোন।
গত কয়েক দিন ধরে যন্তর মন্তরের আন্দোলন ভারতের অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি চলচ্চিত্র জগতের পরিচিত মুখেরাও প্রকাশ্যে শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানাচ্ছেন। কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দিচ্ছেন, আবার কেউ সরাসরি আন্দোলনস্থলে গিয়ে সংহতি প্রকাশ করছেন।
এর আগে অভিনেতা সালমান খান ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানান। তিনি বলেন, উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে হওয়া আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়া উচিত নয়। একই সঙ্গে ২০ জুলাইয়ের ‘চলো সংসদ’ কর্মসূচিতে সহিংসতার ঘটনায় দুঃখ প্রকাশ করে আহত শিক্ষার্থী ও তাঁদের পরিবারের প্রতি সহমর্মিতা জানান। প্রশ্নপত্র ফাঁসকে তিনি দেশের শিক্ষাব্যবস্থার জন্য অত্যন্ত গুরুতর সমস্যা বলেও উল্লেখ করেন।
অন্যদিকে মুম্বাইয়েও আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন বলিউড অভিনেতা ইমরান খান। বুধবার বৃষ্টির মধ্যেই শত শত শিক্ষার্থীর সঙ্গে হেঁটে মিছিল করেন তিনি। শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, ‘ফিস্ট বাম্প’ এবং ভক্তদের সঙ্গে সেলফি তোলার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
মিছিলে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান খান বলেন, কঠোর পরিশ্রম করেও যেসব শিক্ষার্থী অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের প্রতি সমর্থন জানাতেই তিনি সেখানে গেছেন। তাঁর ভাষায়, এটি শুধু শিক্ষার্থীদের নয়, দেশের ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ একটি লড়াই।
এর আগে দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনায়ও তীব্র প্রতিক্রিয়া জানান ইমরান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি লেখেন, পরিশ্রমী শিক্ষার্থীদের কণ্ঠ দমনে বলপ্রয়োগের ঘটনা তাঁকে গভীরভাবে মর্মাহত করেছে।
চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউডের আরও অনেক তারকা। তাঁদের মধ্যে রয়েছেন জিনাত আমান, শাবানা আজমি, অনুরাগ কশ্যপ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, ওমি বৈদ্য, দুলকার সালমান, পূজা ভাট, অদিতি রাও হায়দারি, নিমরত কৌর, সোনাক্ষী সিনহা, অরিজিৎ সিং, অনুভ জৈন ও ইমতিয়াজ আলী। অধিকাংশই সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে শান্তিপূর্ণ সংলাপ, জবাবদিহি এবং শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
তবে অভিনেতা অনুপম খের শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানালেও আন্দোলনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, শিক্ষার্থীদের ন্যায্য উদ্বেগ অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত, তবে আন্দোলনের মূল উদ্দেশ্য যেন কোনোভাবেই অন্য খাতে প্রবাহিত না হয়।
বিষয় : বলিউড দিল্লি সংকট
2.png)
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬