খেলা
চলতি ফিফা বিশ্বকাপ চলাকালেই ভারত সফর নিয়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং ভারতের সংশ্লিষ্ট মহলের মধ্যে আলোচনা শুরু হয়। ভারতীয় ফুটবলপ্রেমীদের কাছ থেকে বিশ্বকাপে যে ব্যাপক সমর্থন পেয়েছে ব্রাজিল, সেটিই দেশটিতে একটি প্রীতি ম্যাচ আয়োজনের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্বকাপ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় সমর্থকদের ব্রাজিলপ্রীতির অসংখ্য ছবি ও ভিডিওও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
ব্রাজিলের সূচি অনুযায়ী, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবরের শুরু পর্যন্ত তিনটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে। প্রথমটি ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং দ্বিতীয়টি ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অনুষ্ঠিত হবে।
এখন আলোচনার কেন্দ্রবিন্দু তৃতীয় প্রীতি ম্যাচ। বিভিন্ন সূত্রের দাবি, এই ম্যাচটি আয়োজনের দৌড়ে এগিয়ে রয়েছে ভারত। যদিও ব্রাজিলের প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি, তবু কলকাতায় ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়েই সবচেয়ে বেশি আলোচনা চলছে।
ইএসপিএন ব্রাজিলের তথ্য অনুযায়ী, বাংলাদেশ, সিঙ্গাপুর ও কাতার থেকেও ব্রাজিলকে আমন্ত্রণ জানানোর উদ্যোগ ছিল। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক পর্যায়ে সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে ভারতের সঙ্গে হওয়া আলোচনায়।
শেষ পর্যন্ত যদি কলকাতাতেই ম্যাচটি অনুষ্ঠিত হয়, তবে শহরটির সঙ্গে ব্রাজিলিয়ান ফুটবলের ঐতিহাসিক সম্পর্ক আরও সমৃদ্ধ হবে। ১৯৭৭ সালে কিংবদন্তি পেলে নিউ ইয়র্ক কসমসের জার্সিতে মোহনবাগানের বিপক্ষে ইডেন গার্ডেনসে খেলেছিলেন। সম্ভাব্য এই ম্যাচ সেই স্মৃতির সঙ্গে যোগ করতে পারে নতুন একটি অধ্যায়।
বিষয় : ব্রাজিল ফুটবল দল কলকাতা প্রীতি ম্যাচ
2.png)
শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬