খেলা
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়কে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। দেশটির গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জাতীয় দলের জার্সিতে কিংবদন্তি এই ফুটবলারকে শেষবারের মতো সমর্থকদের সামনে সম্মান জানাতে দেশের মাটিতে একটি বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারের পর থেকেই মেসির ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রানার্সআপ পদক গ্রহণের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন আর্জেন্টাইন অধিনায়ক। সেই দৃশ্য নতুন করে অবসর জল্পনাকে উসকে দেয়।
তবে বিইএন স্পোর্টস জানিয়েছে, এখনো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি মেসি। এরপরও সম্ভাব্য বিদায়কে ঘিরে প্রস্তুতি শুরু করেছে এএফএ। পরিকল্পনা অনুযায়ী, একটি বিশেষ আন্তর্জাতিক ম্যাচের মাধ্যমে হাজারো সমর্থকের উপস্থিতিতে জাতীয় দলের সর্বকালের সেরা তারকাকে সম্মান জানানো হবে।
জানা গেছে, ম্যাচটির সূচি আগেভাগেই প্রকাশ করা হবে, যাতে দেশের বিভিন্ন প্রান্তের সমর্থকরা শেষবারের মতো গ্যালারিতে বসে মেসিকে আর্জেন্টিনার জার্সিতে দেখতে পারেন। একই সঙ্গে জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনিও সামনের আন্তর্জাতিক ম্যাচগুলোতে মেসিকে দলে রাখার বিষয়টি বিবেচনা করছেন।
বিশ্বকাপ ট্রফি অধরা থাকলেও ব্যক্তিগত পারফরম্যান্সে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। টুর্নামেন্টের আট ম্যাচে আট গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও চারটি গোল। তার নেতৃত্বেই টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা।
আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে মেসির অবদান অনন্য উচ্চতায় পৌঁছেছে। তার অধিনায়কত্বেই ২০২১ সালে ২৮ বছরের শিরোপাখরা কাটিয়ে কোপা আমেরিকা জেতে আলবিসেলেস্তেরা। এরপর ২০২২ সালে বিশ্বকাপ এবং ২০২৪ সালে টানা দ্বিতীয় কোপা আমেরিকার শিরোপাও নিজেদের ঘরে তোলে দলটি।
জাতীয় দলের হয়ে সর্বাধিক ম্যাচ খেলা, সর্বোচ্চ গোল এবং সর্বাধিক অ্যাসিস্ট—তিনটি রেকর্ডই মেসির দখলে। ফলে তার বিদায় শুধু একজন কিংবদন্তি ফুটবলারের অধ্যায়ের সমাপ্তি নয়, আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের এক গৌরবময় যুগেরও অবসান ঘটাবে।
বিষয় : আর্জেন্টিনা মেসির বিদায়
2.png)
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬